IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব


আইচি-নাগোয়া: আরও এক ফাইনাল, আবারও এক জয়। এশিয়ান গেমসে (Asian Games 2026) পুরুষদের ক্রিকেটে পাকিস্তানকে (IND vs PAK) ১৯ রানে হারিয়ে নাগাড়ে দ্বিতীয়বার সোনা জিতে নিয়েছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। পুরুষ ও মহিলা দল মিলিয়ে নাগাড়ে ১৬টি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়েছে ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট দল। তবে মাঠের পারফরম্যান্স যতই খারাপ হোক না কেন, মাঠে পাকিস্তানি ক্রিকেটারদের সেলিব্রেশন, আদব কায়দার কোনও কমতি নেই। ঠিক যেমনটা দেখা গেল সাইম আয়ুবের (Saim Ayub) ক্ষেত্রে।

এশিয়ান গেমসের খেতাবি ফাইনালে পাকিস্তানি অলরাউন্ডার বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) উইকেট নেন। রিভার্স স্যুইপ মারতে গিয়ে ব্যাটে, বলে সঠিক সংযোগ না হওয়ায় মাত্র ১৫ রানেই ফাইনালে সাজঘরে ফিরতে হয় বৈভবকে। এরপরেই সাইম আয়ুব অনেকটা কোলে বাচ্চা নেওয়ার মতো অঙ্গভঙ্গি করে বৈভবকে সেন্ড-অফ দেন। তাঁর এই সেন্ড-অফ ঘিরেই সমালোচনার ঝড় পাকিস্তান ক্রিকেটেই। দলের তরুণ ক্রিকেটারকে কার্যত এক হাত নিলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার। 

আরও পড়ুন:- মালয়েশিয়াকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের পুরষ হকি দলের ঐতিহাসিক সোনা জয়

পাকিস্তানের প্রাক্তন কিপার-ব্যাটার কামরান আকমল এক আলোচনা শোয়ে দাবি করেন বর্তমান ক্রিকেটাররা নিজেদের পারফরম্যান্সের থেকে সোশ্যাল মিডিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছে এবং তার থেকেই সাইম আয়ুবের এই সেলিব্রেশন। তাঁকে বলতে শোনা যায়, ‘এই জিনিসগুলি বহুদিন ধরে হয়ে আসছে। আমাদের পারফরম্যান্স ভাল হচ্ছে না, এদিকে আমরা সোশ্যাল মিডিয়ার জন্য এসব করে যাচ্ছি। ম্যানেজমেন্টের এসব নিয়ে ভাবনাচিন্তা করা উচিত। এটা আন্তর্জাতিক ক্রিকেট। ওর (বৈভব) বয়স ১৩, ১৪ বা ১৫, যাই হোক না কেন, ও তো আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। সাইম আয়ুব তো আর বাচ্চা নয়। ওর বরং নিজের পারফরম্যান্সের দিকে নজর দেওয়া উচিত।’ 

সাইমের এই সেলিব্রেশনের আদপে উল্টো প্রতিক্রিয়াই হয়। একই ওভারে তাঁর বিরুদ্ধে একটি ছক্কা ও দুইটি বাউন্ডারি মারেন বৈভবের ওপেনিং পার্টনার অভিষেক শর্মা। এরপরে সাইম নিজেও অভিষেকের একাধিক ক্যাচ ফেলেন। বল হাতে নিজের চার ওভারে প্রায় ১২ রান প্রতি ওভার গড়ে তিনি ৪৭ রান খরচ করেন। এরপর হাই স্কোরিং ম্যাচে ব্যাটে নেমেও ২২ বলে ২৯ রানের বেশি করতে পারেননি পাক ক্রিকেটার। ফলে প্রকৃত অর্থেই আয়ুবের ক্ষেত্রে ম্যাচে তাঁর পারফরম্যান্সের থেকে ওই একটি সেলিব্রেশনই তাঁকে হেডলাইনে এনে দেয় এবং তার জেরেই এত সমালোচনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *