Headlines

Gavaskar On Rohit: ‘অবসরের আগে রোহিত যেন …’, হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর


মুম্বই: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত ওয়ান ডে সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছেন রোহিত শর্মা। প্রথম ম্য়াচে বড় রান না করলেও শুরুটা ভাল করেছিলেন। দ্বিতীয় ম্য়াচে শতরান হাঁকিয়েছিলেন, আর তৃতীয় ম্য়াচে অল্পের জন্য শতরান মিস করেছেন রোহিত শর্মা। ৯২ রান করে শেষ ম্য়াচে নিউ চণ্ডিগড়ে আউট হয়ে গিয়েছেন। তবে রোহিতের থেকে আরও বেশি প্রত্যাশা করেছিলেন সুনীল গাওস্কর। আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের বিদায় জানানোর আগে তাঁর থেকে আরও বেশি কিছু আশা করছেন কিংবদন্তি ভারতীয় ওপেনার।

সুনীল গাওস্কর এক সাক্ষাৎকারে বলেছেন, ‘রোহিত ৯২ রানে আউট হওয়ায় আমি হতাশ হয়েছিলাম। কারণ সে সেঞ্চুরি করতে পারেনি। ২০২৭ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের পরেই হয়ত সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারে।’

তবে এরই মধ্যে রোহিতের কাছে একটি আকাঙ্খা রেখেছেন গাওস্কর। তিনি বলছেন, ‘আমি চাই যে মুহূর্তে রোহিত খেলা ছাড়ার সিদ্ধান্ত নেবে, আমি ব্যক্তিগতভাবে দেখতে চাই রোহিতের ওয়ানডে সেঞ্চুরির সংখ্যা যেন তাঁর বয়সের চেয়ে বেশি হয়। আমার কাছে এটি অত্যন্ত বিশেষ একটি বিষয় যখন একজন খেলোয়াড়ের অবসরের সময় তাঁর মোট শতরান তাঁর বয়সকে ছাপিয়ে যায়। এতে বোঝায় তিনি কেমন কেরিয়ার গড়েছেন ও এতগুলো বছর ধরে কতটা উচ্চমান বজায় রেখেছেন। এই কারণেই আমি মন থেকে চাই রোহিত যেন ওই জায়গায় পৌঁছায়।’

নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের উদাহরণ টেনে গাওস্কর আরও বলেন, ‘আমার আন্তর্জাতিক ক্রিকেটের শেষ বছরে, আমি চেয়েছিলাম টেস্টে আমার শতরানের সংখ্যা যেন আমার বয়সের সমান হয়। কিন্তু আমি তিনবার ৯০-র ঘরে আউট হয়ে গিয়েছিলাম। আমি যদি সেই শতরানগুলো পেতাম, তবে আমার টেস্ট সেঞ্চুরির সংখ্যা আমার অবসরের বয়স ৩৮-র সমান হত।’

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ম্যাচে খেলার সময়ই নজির গড়েছিলেন রোহিত শর্মা। তৃতীয় ওয়ান ডে ম্য়াচে খেলার সময়ে ম্যাচে ভারতীয় ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার ওয়ান ডে রান করার নজির গড়লেন। ওপেনার হিসেবে ১০০০০ রান পূর্ণ করতে রোহিত সময় নেন মাত্র ২০২টি ইনিংস। সচিন তেন্ডুলকরের থেকে ১২টি ইনিংস কম খেলে এই রেকর্ড গড়েছেন রোহিত। ২০০৪ সালে সচিন ব্রিনবেনে অস্ট্রেলিয়ার বিরদ্ধে এই মাইলফলক ছুঁয়েছিলেন। যা এতদিন রেকর্ড ছিল। এবার সেই রেকর্ড ভেঙে ফেলেছিলেন হিটম্যান। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *