Headlines

MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে ‘থর’ গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং


মেয়ের বিয়ের অনুষ্ঠান ধুমধাম করে পালন করবেন, এমন ইচ্ছে সব বাবাদেরই থাকে। তবে সম্প্রতি বিহারের এক বিধায়কের মেয়ের বিয়ের আয়োজনের বহর শুনে কার্যত চোখ ছানাবড়া হয়ে যাচ্ছে সকলের। বলিউডের বিগ ফ্যাট ওয়েডিংকেও বলে বলে দশ গোল দেওয়ার ক্ষমতা রাখে এই বিয়ে বাড়ি। সার দিয়ে তৈরি হয়েছে তাঁবু। বসেছে মেগা কিচেন। সেই রান্নাঘরে তৈরি হবে ৫০ লক্ষ গুলাব জামুন। এখানেই শেষ নয়। আগত অতিথিদের জন্য রয়েছে ঘোড় দৌড়ের ব্যবস্থাও। জিতলে মিলবে মহিন্দ্রা সংস্থার ‘থর’ গাড়ি। হাইওয়ের ধারে তৈরি হয়েছে হেলিপ্যাড। বিহারের বিধায়ক অনন্ত সিং যিনি আবার ‘ছোটে সরকার’ নামেও পরিচিত, তাঁর মেয়ের বিয়ে উপলক্ষ্যেই চোখ ধাঁধানো এই আয়োজন। 

অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার 

২৫ নভেম্বর পাটনার লাদমা গ্রামে অনন্ত সিং- দের পৈতৃক বাড়িতে হবে বিয়ে অনুষ্ঠান। বিধায়কের মেয়ে শিবাঙ্গীর বিয়ে হতে চলেছে কম্যাড্যান্ট রণবিজয় কুমারের ছেলে ঋষিকেশ কুমারের সঙ্গে। গায়ে হলুদের অনুষ্ঠানেই ১০০ ফুট লম্বা রসুইঘরের ব্যবস্থা ছিল, যেখানে তৈরি হয়েছে ৫০ লক্ষ গুলাব জামুন। অতিথিরা সকলেই যেন পেট ভরে খেতে পারেন, সেটাই ছিল আসল লক্ষ্য। মিষ্টিমুখ থেকে যাতে কেউ বাদ না যান, সেই উদ্দেশ্যেই এই আয়োজন। বিয়েতে প্রায় ৫ লক্ষ নিমন্ত্রিত রয়েছেন বলে শোনা গিয়েছে। নিমন্ত্রণপত্রও দারুণ বিলাসবহুল, যার ছবি, ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জানা গিয়েছে, ১২টা তাঁবু তৈরি হয়েছে গুলাব জামুন এবং অন্যান্য খাবার তৈরির জন্য। ১০ হাজার কেজি ট্যাঙ্কারে এই মেগা কিচেনে আনা হয়েছে দুধ। মিষ্টি তৈরিতে বিন্দুমাত্র কার্পণ্য নেই। বাকি সাজসজ্জা, আয়োজনেও সর্বত্র রয়েছে আড়ম্বর। একের পর এক হামলায় রসে ডোবা গুলাব জামুনের ছবি, ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *