নয়াদিল্লি: মাঝ সমুদ্রে রাসায়নিক বোঝাই জাহাজ বাজেয়াপ্ত করল ইন্দোনেশিয়া। চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল জাহাজটি। তাতে বিস্ফোরক তৈরির উপাদান সোডিয়াম পারক্লোরেট বোঝাই ছিল বলে জানা যাচ্ছে। ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজে লাগে সোডিয়াম পারক্লোরেট। আবার শিল্পসামগ্রী হিসেবেও ব্যবহৃত হয়। (China-Bangladesh Relations)
পূর্ব আফ্রিকার কোমোরোসের পতাকা লাগানো ছিল MV Star Line জাহাজটিতে। ‘দ্য ঢাকা ট্রিবিউন’ জানিয়েছে, জাহাজের ৩৬টি কন্টেনারের মধ্যে ১৫টিতে সোডিয়াম পারক্লোরেট বোঝাই ছিল। সবমিলিয়ে প্রায় ৪০৫ টন ওজন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, জাহাজটি থেকে লক্ষ লক্ষ আনরেজিস্টার্ড সিমকার্ডও উদ্ধার হয়েছে বলে খবর। (Indonesia Seizes Ship with Sodium Perchlorate)
আরও পড়ুন: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
বেলাওয়ান উপকূলীয় জলসীমা থেকে জাহাজটি বাজেয়াপ্ত করে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর এক কমান্ডার জানান, যে পরিমাণ সোডিয়াম পারক্লোরেট উদ্ধার হয়েছে, তা দিয়ে ১০০ ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব। আর তাই প্রশ্ন উঠছে, চিন থেকে ওই জাহাজ বাংলাদেশ যাচ্ছিল কেন।
ইন্দোনেশিয়ার নৌবাহিনীর কমান্ডার রেয়ার অ্যাডমিরাল ডেনি সেপতিয়ানাকে উদ্ধৃত করে সেদেশের সংবাদমাধ্যম জানিয়েছে, জ্বালানি ভরতে বেলাওয়ান উপকূলের অদূরে নোঙর করেছিল MV Star Line জাহাজটি। সেই সময় তাদের গতিবিধি দেখে সন্দেহ জাগে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর নজরদারি বিভাগের। কেন নির্ধারিত রুট থেকে সরে এসেছে জানতে চাওয়া হয়। সদুত্তর না মেলায় শুরু হয় তল্লাশি।
আরও পড়ুন: ‘IIT পড়ুয়াদের মতোই সম্মান প্রাপ্য় ITI ফেরতদের’, বললেন মোদি, ছুঁৎমার্গ কাটিয়ে ওঠার পরামর্শ
জানা গিয়েছে, প্রয়োজনীয় নথিপত্র দেখাতে পারেনি জাহাজটি। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর এক কমান্ডার সদর দফতরে যোগাযোগ করেন। এর পর আরও বাহিনী পৌঁছয়। জাহাজে উঠে শুরু হয় তল্লাশি। সোডিয়াম পারক্লোরেটের পাশাপাশি, লক্ষ লক্ষ 4G LTE SIM কার্ডও উদ্ধার হয়। ওই বিপুল পরিমাণ রাসায়নিক, লক্ষ লক্ষ সিমকার্ড কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কী উদ্দেশ্য ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে।
সোডিয়াম পারক্লোরেট একটি জারক পদার্থ, যা রকেট এবং ক্ষেপণাস্ত্রের প্রপেল্যান্ট তৈরিতে ব্যবহৃত হয়। গবেষণাগারেও চলে গবেষণা। তবে অত্যন্ত সাবধানে কাজ চালাতে হয়। জাহাজটির মালিকানা নিয়েও প্রশ্ন উঠছে। বিষয়টি খতিয়ে দেখছে ইন্দোনেশিয়া সরকার। দেখা গিয়েছে, জাহাজের নথিতে ২০২৭ সালের ৭ অক্টোবর দিনটি ‘এক্সপায়ারি ডেট’ লেখা থাকলেও, তার বৈধতা ‘স্থগিত’ হিসেবে চিহ্নিত রয়েছে।
India-Nepal Meeting: প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ
