আমদাবাদ: গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নিজেদের ঘরের মাঠে পরাজিত করে গুজরাত টাইটান্স (GT vs RCB)। ম্য়াচ জয়ের পর শুভমন গিল (Shubman Gill) কিন্তু দলের জয়ের প্রতিপক্ষের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে (Virat Kohli) খানিকটা কৃতিত্ব দিয়ে গেলেন।
এদিন ম্যাচের দ্বিতীয় ওভারেই রাশ হাতে তুলে নিতে আগ্রাসী মেজাজে ব্যাটিং করা শুরু করেন। কাগিসো রাবাডার বিরুদ্ধে নাগাড়ে পাঁচটি চার মারেন তিনি। এমনকী গোটা ম্যাচ জুড়েই কোহলিকে বেশ উত্তেজিত দেখায়। রুতুরাজ গায়কোয়াড়ের বিতর্কিত ক্যাচ নিয়েও কোহলিকে বাউন্ডারি লাইনের কাছে আম্পায়ারের সঙ্গে উত্তেজিত বাক্য বিনিময়ে জড়াতে দেখা যায়। এরপরে রান তাড়া করতে নেমে ১৫ বলে ৪২ রান করে ফেলেছিলেন শুভমন গিল। গুজরাত টাইটান্স অধিনায়ককে দুরন্ত ছন্দে দেখাচ্ছিল। তাই গিলের উইকেটটা আরসিবির জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। শুভমন গিলের ক্যাচ ধরার পরেও কোহলিকে কিন্তু উত্তেজিত ভঙ্গিমায় সেটি উদযাপন করতে দেখা যায়। তাঁর মুখ থেকে ‘Come On’ শোনা যায়।
It’s getting intense 🔥
🎥 Bhuvneshwar Kumar delivers what #RCB needed, dismissing both #GT openers 👊
Updates ▶️ https://t.co/I5Hg8ybefh#TATAIPL | #KhelBindaas | #GTvRCB | @RCBTweets pic.twitter.com/ObzCH2LRcI
— IndianPremierLeague (@IPL) April 30, 2026
কোহলি যে গোটা ম্যাচ জুড়ে বেশ উত্তেজিত ছিলেন, তা বলাই বাহুল্য। তবে সেই বাড়তি উত্তেজনা, কোহলির ফর্মই টাইটান্সের জয়ের অন্যতম প্রধান কারণ বলে দাবি গিলের। কোহলির বিরুদ্ধে রাবাডা পাঁচ চার খাওয়ার পরে গোটা দল একত্রিত হয়ে জয়ের জন্য ঝাঁপায় বলেই জানান গিল। তিনি বলেন, ‘আমাদের ফিল্ডিং নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। আমার মনে হয় অনেক সময়ই আমরা খারাপ ফিল্ডিং করেছি। তবে আজ সকলে একত্রিত হয়ে যায়। বিশেষত দ্বিতীয় ওভারের পর মাঠে আমরা যে উদ্দীপনাটা দেখাই, তা প্রশংসনীয়। বিরাট ভাই আমাদের বিরুদ্ধে কিছু রান করেছিলেন এবং তারপরেই আমরা সকলে মিলে একসঙ্গে ঝাঁপাই। সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।’
কোহলির বিরুদ্ধে পাঁচটি চার হজম করার পরেই নিজের দ্বিতীয় ওভারেই সেই রাবাডাই কোহলিকে আউট করেন। গিলের ক্যাচ নিয়ে উচ্ছ্বসিত ভঙ্গিমায় কোহলি সেলিব্রেট করলেও, তারপরে জস বাটলার ও রাহুল তেওয়াটিয়ার ইনিংসে ভর করে ম্যাচ জিতে নেয় গুজরাত টাইটান্স। ১৫৬ রান তাড়া করতে নেমে ২৫ বল ও ও চার উইকেট বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় টাইটান্স।
