Mohammed Shami: মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা


নয়া দিল্লি: ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির সঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের বৈঠক। আর সেই বৈঠক ঘিরেই এবার শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। রবিবার নয়াদিল্লিতে এই ২ জনের সাক্ষাৎ হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি কুনওয়ার বাসিত আলিও। যদিও তাঁদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা এখনও জানা যায়নি। তবে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যেই এই সাক্ষাৎ শামির রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে চর্চা শুরু করেছে।

আরও পড়ুন: অবসরের পর প্রভিডেন্ট ফান্ড থেকে প্রতি মাসে টাকা তুললেই কি দিতে হবে আয়কর? কী বলছে নিয়ম

গত এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটারকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হল। এর আগে ২১ নভেম্বর বিজেপিতে যোগ দিয়েছিলেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। তাঁকে দলের ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য করা হয়েছে।               

এর আগেও রাজনৈতিক নেতাদের সঙ্গে শামির সাক্ষাৎ ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। গত সেপ্টেম্বরে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোক দল (RLD)-এর প্রধান জয়ন্ত চৌধুরীর সঙ্গে দেখা করেছিলেন তিনি। সেই সময় উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে তাঁর রাজনৈতিক যোগদানের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। যদিও রাষ্ট্রীয় লোক দলের তরফে জানানো হয়েছিল, আমরোহায় ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে অর্থ বরাদ্দ করার জন্য জয়ন্ত চৌধুরীকে ধন্যবাদ জানাতেই শামি তাঁর সঙ্গে দেখা করেছিলেন।

৩৬ বছর বয়সি শামি শেষবার ভারতের হয়ে খেলেছেন ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে। গত ৬ নভেম্বর টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি। ৬৪ টি টেস্ট ম্যাচে তাঁর সংগ্রহ ২২৯ টি উইকেট। শেষ টেস্ট খেলেছিলেন ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।               

আরও পড়ুন: উপার্জন করেন না, তা হলেও বাড়ির লোকের টার্ম ইনসিওরেন্সের কি প্রয়োজন রয়েছে?

অবসরের সময় শামি জানিয়েছিলেন, টেস্ট ক্রিকেট ছাড়লেও একদিনের আন্তর্জাতিক ও টি-টোয়েন্টি-সহ সাদা বলের ক্রিকেট চালিয়ে যাবেন। ঘরোয়া ক্রিকেটে তিনি বাংলার হয়ে এবং IPL-এ লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেন।               



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *