Headlines

Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?


কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ই ‘ভিলেন’। বিধানসভা নির্বাচনের পর তাঁর বিরুদ্ধে অভিযোগের পাহাড় তৃণমূলের অন্দরে। কিন্তু এবার আরও বড় বিপাকে ডায়মন্ড হারবারের সাংসদ। কয়লা, গরু পাচার, নিয়োগ দুর্নীতি, মাটি পাচারের পর আবার এক নয়া মামলায় জড়ালেন তিনি। তাঁর বিরুদ্ধে আরও দুটি নতুন অভিযোগ দায়ের হল। এক শিশুর হাত বাদ যাওয়া নিয়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি সরকারি জমি থেকে মাটি, মূল্যবান গাছ চুরির অভিযোগে কৃষ্ণনগর আদালতে মামলা দায়ের হয়েছে।                

DJ মামলার পর আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই সেবাশ্রয়ে চিকিৎসার পর এক মহিলার পা বাদ যাওয়া নিয়ে কাঠগড়ায় উঠেছিল অভিষেকের নাম। এবার তাঁর বিরুদ্ধে আরও দুটি নতুন অভিযোগ দায়ের হল। সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জেরে এবার এক শিশুর হাত বাদ যাওয়ার অভিযোগ উঠল। পাশাপাশি সরকারি জমি থেকে মাটি, মূল্যবান গাছ চুরির অভিযোগে কৃষ্ণনগর আদালতে দায়ের হল মামলা।          

আরও পড়ুন ‘বাইজি এনে নাচ করবে…’! অভিষেকের চার্টার্ড বিমানে যাত্রা নিয়ে বিস্ফোরক সজল ঘোষ

আর্থিক দুর্নীতি, পড়ুয়াদের দিয়ে চিকিৎসা করানো থেকে শুরু করে ওষুধ জালিয়াতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। সেবাশ্রয় ক্যাম্পে ভুল চিকিৎসার জেরে পা বাদ যাওয়ার মতো মারাত্মক অভিযোগও উঠেছে আগেই। তা নিয়ে আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় FIR দায়ের হয়েছে। হস্তক্ষেপ করেছে স্বাস্থ্য দফতরও। এবার ভুল চিকিৎসায় সেবাশ্রয় প্রকল্প নিয়ে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের তালিকায় অভিষেক-সহ মোট ৬ জনের নাম আছে।        

কী অভিযোগ ?                            

সেবাশ্রয়-২ প্রকল্পকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া এক লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, পৈলানের মেগা স্বাস্থ্য শিবিরে চিকিৎসার পর স্থানীয় বোরহানপুরের তিন বছরের শিশু কৃতি মান্নার ডান হাত কেটে বাদ দিতে হয়েছে। অভিযোগকারীদের দাবি, বিরল ও জটিল রোগে আক্রান্ত ওই শিশুর ভুল চিকিৎসার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ঘটনায় দায়ের হওয়া অভিযোগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ধৃত তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, তৃণমূল নেতা ও চিকিৎসক শান্তনু সেন-সহ মোট ছয় জনের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ অভিযোগ গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখছে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *