Himanta Biswa Sarma : ধুরন্ধরের (Dhurandhar) দারুণ সাফল্য়ের পর এবার আদিত্য ধরকে (Aditya Dhar) বড় প্রস্তাব দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের বীর সন্তান লাচিত বড়ফুকোনকে নিয়ে বায়োপিক তৈরির কথা বলেছেন তিনি। হিমন্ত জানিয়েছেন, অসমের এই বীরগাথা যেন বিশ্বের আঙিনায় পৌঁছে যায়। সেই কারণেই বরফুকোনের বায়োপিক তৈরির বিষয়ে আলোচনা চলছে।
কেন আদিত্য ধরকেই বেছে নিলেন
সম্প্রতি ফেসবুক লাইভে এসে এই সিনেমার বিষয়ে নিশ্চিত করেছেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি জানান, লাচিত বরফুকোনের বায়োপিক তৈরির প্রস্তাব নিয়ে আদিত্য ধরের সঙ্গে কথা বলেছেন তিনি। এই সময়কার পরিচালকদের মধ্যে অন্য়তম সেরা নাম আদিত্য ধর। ধুরন্ধরে অসাধারণ সাফল্য় পেয়েছেন পরিচালক। সেই কারণেই তাঁর সঙ্গে অসমের বীর সন্তানকে নিয়ে বায়োপিক তৈরির প্রস্তাব দিয়েছেন। সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআই এই খবর প্রকাশ করেছে।
অসম সরকার তৈরি করবে এই বায়োপিক
গত ১০ জুলাই অসম সরকারের বাজেট পেশ হয়। সেই বাজেটেই রাজ্যের বীর সন্তানদের নিয়ে ফিল্ম তৈরি করার কথা বলা হয়েছে। এই তালিকায় নাম রয়েছে অসমের বীর লাচিত বরফুকোন ও কুশল কোঙারের। মূলত, রাজ্য়ের গর্বের ইতিহাসকে সবার সামনে তুলে ধরতে চাইছে অসমের বিজেপি শাসিত সরকার।
কে এই লাচিত বরফুকোন
অসমের বীর যোদ্ধাদের ইতিহাসে সবথেকে বড় নাম লাচিত বরফুকোনের। শত্রুদের কাছে তিনি ছিলেন ভয়ের অন্যতম কারণ। অসমের ইতিহাসে বীরত্ব, সাহসিকতা ও দেশভক্তির অন্য়তম নাম ছিলেন বরফুকোন। অহম রাজ্য়ের সেনাপ্রধান থাকাকালীন এক অনন্য বীরগাথা লিখেছিলেন রাজ্য়ের এই সন্তান। ইতিহাস বলছে, ১৬৭১ সালে মুঘলরা অসম দখল করতে এলে ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হয় তারা। যেখানে মুঘল বাহিনীকে সরাইঘাটের যুদ্ধে ধরাশায়ী করেন এই যোদ্ধা।
কথিত আছে, যুদ্ধের সময় রোগে ভুগছিলেন বরফুকোন। যদিও রাজ্যের ওপর আক্রমণ দেখেই পাল্টা ময়দানে নেমে পড়েন তিনি। অসুস্থ সেনাপ্রধানকে মাঠে দেখে উদ্ধুদ্ধ হয় সেনারা। ঝাপিয়ে পড়ে মুঘল বাহিনীর ওপর। অহম যোদ্ধাদের ক্ষীপ্রতা দেখে তড়িঘড়ি রণে ভঙ্গ দেয় মুঘলরা। এরপর থেকেই এখনও লাচিত বরফুকোনের ইতিহাস অসমের মানুষকে প্রেরণা জোগায়। এই সেনাপ্রধানের বীরত্বের গাথা স্মরণ করে প্রতি বছর লাচিত দিবস পালন করা হয় দেশের বিভিন্ন জায়গায়। এবার অসমের সেই বীর সন্তানের ইতিহাস দেখা যাবে সিনেমায়। যা তৈরি করার জন্যই আদিত্য ধরের সঙ্গে কথা বলেছেন অসমের মুখ্য়মন্ত্রী।
আরও পড়ুন : প্লাস্টিকের ১০, ২০ টাকার নোট আসবে বাজারে, কবে থেকে আপনার হাতে ?
