বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা : বারুইপুরকাণ্ডে সামনে এসেছে স্থানীয় একটি দোকানের CCTV ফুটেজ। সেই ফুটেজেও দেখা গিয়েছে প্রভাস মণ্ডলকে। ফুটেজে কয়েক মিনিটের মধ্য়ে, একাধিকবার যাতায়াত করতে দেখা যাচ্ছে ধৃত প্রভাস মণ্ডলকে। প্রথম দেখা যাচ্ছে, এক ব্য়ক্তির সঙ্গে জয়নগরের দিক থেকে বারুইপুরের দিকে যাচ্ছে ধৃত অভিযুক্ত প্রভাস মণ্ডল। ১ মিনিট পর, রাস্তার উল্টো ফুট ধরে, ১২ বছরের নাবালিকাকে ফলো করে, বারুইপুরের দিক থেকে জয়নগরের দিকে যাচ্ছে অভিযুক্ত প্রভাস। পরমুহূর্তেই প্রভাস মণ্ডল নাবালিকার সঙ্গেই হেঁটে ফিরছে।
বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। বসিরহাট থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত কবীর মোল্লাকে। এই নিয়ে বারুইপুরকাণ্ডে মোট ৪ জনকে গ্রেফতার করা হল। যৌন নির্যাতন ও খুনের ঘটনায় এর আগে আনন্দ সর্দার, দিবাকর সর্দার ও প্রভাস মণ্ডল— এই ৩ জনকে গ্রেফতার করা হয়। তার মধ্যে এনকাউন্টারে মৃত্য়ু হয়েছে প্রভাস মণ্ডলের। পাশাপাশি গণপিটুনি ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২০ জনকে।
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডের তদন্তে সামনে এসেছে স্থানীয় একটি দোকানের CCTV ফুটেজ। সেখানে কয়েক মিনিটের মধ্য়ে, একাধিকবার যাতায়াত করতে দেখা যাচ্ছে ধৃত প্রভাস মণ্ডলকে। প্রথম ফুটেজে দেখা যাচ্ছে, এক ব্য়ক্তির সঙ্গে জয়নগরের দিক থেকে বারুইপুরের দিকে যাচ্ছে ধৃত অভিযুক্ত প্রভাস মণ্ডল। ১ মিনিট পর, রাস্তার উল্টো ফুট ধরে, ১২ বছরের নাবালিকাকে ফলো করে, বারুইপুরের দিক থেকে জয়নগরের দিকে যাচ্ছে অভিযুক্ত প্রভাস। পরমুহূর্তেই প্রভাস মণ্ডল নাবালিকার সঙ্গেই হেঁটে ফিরছে।
এনকাউন্টারে মৃত্য়ু হল বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন-খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার রাত ১২টা ৪৫ নাগাদ অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিল বারুইপুর থানা। অভিযোগ, সেই সময় পুলিশের থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। সূত্রের দাবি, পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও ছোড়েন প্রভাস মণ্ডল। পাল্টা গুলিতে জখম হন অভিযুক্ত। বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে অভিযুক্ত প্রভাস মণ্ডলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
মাত্র ১২ বছর বয়সে নৃশংস নির্যাতনের শিকার হতে হয়েছে বারুইপুরের ক্লাস সিক্সের ছাত্রীটিকে।পুলিশ সূত্রে দাবি, ঘটনার দিন একটি ঝুপড়িতে বসে নেশা করছিল মূল অভিযুক্ত-সহ ২ জন। আর আরেকজনকে ১০ হাজার টাকার টোপ দিয়ে, মেয়েটিকে আনতে বলা হয়েছিল। সেখানেই নির্যাতন। দেহ ফেলে দেওয়া হয় পুকুরে।
Abhishek Banerjee News abhishek banerjee has not appeared before court on scheduled time
