Underwater Gas Pipeline from Oman: আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির আঁচ গায়ে লেগেছে প্রায় সব দেশেরই। ভারতও এই যুদ্ধের ফল হাড়ে হাড়ে টের পেয়েছে। তেল এবং রান্নার গ্যাসের সঙ্কট চরমে পৌঁছেছে যেমন, ব্যবসা-বাণিজ্যেরও ক্ষতি হয়েছে চরম। এই যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে এবার বড় পদক্ষেপ করতে চলেছে ভারত। ৩০ বছর আগে পিভি নরসিংহ রাও সরকার সমুদ্রের নীচ দিয়ে, পাইপলাইনের সাহায্যে গ্যাস আমদানির…
