কলকাতা: গত কয়েকদিন সোনার দাম বেশ কিছুটা কমেছিল। কিন্তু আজ জন্মাষ্টমীর সকালে সোনার যে দাম প্রকাশ করেছে স্বর্ণ শিল্প বাঁচাও কমিটি, সেখানে দেখা গিয়েছে, প্রতি গ্রামে সোনার দাম বেশ কিছুটা বেড়ে গিয়েছে। এমনকি বেড়ে গিয়েছে রুপোর দামও। কিন্তু আজ, ৪ সেপ্টেম্বর কত হল এই দুই ধাতুর দাম?
২৪ ক্যারেট সোনার দাম
সাধারণত বিনিয়োগকারীরা বা সোনার ব্যবসায়ীরা ২৪ ক্যারেট সোনা কিনে থাকেন। আজ প্রতি গ্রামে এই সোনার দাম বেড়েছে ৮৬ টাকা করে। অর্থাৎ প্রতি ১০ গ্রামে এই দাম বৃদ্ধির পরিমাণ ৮৬০ টাকা। আজ ৪ সেপ্টেম্বর ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে হয়েছে ১৫ হাজার ৪৬৪ টাকা। প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ৬৪০ টাকা।
২২ ক্যারেট সোনার দাম
যাঁরা সোনার গয়না তৈরি করেন, তাঁরা সাধারণত ২২ ক্যারেট সোনা ব্যবহার করেন। আজ দাম বেড়েছে এই সোনারও। প্রতি গ্রামে ৮০ টাকা করে দাম বেড়েছে এই সোনার। প্রতি ১০ গ্রামে সেই বৃদ্ধির পরিমাণ ৮০০ টাকা। আজ ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম হয়েছে ১৪ হাজার ৬৯০ টাকা। আর ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ৯০০ টাকা।
আজ কেউ যদি সোনা বিক্রি করতে চান, তাহলে প্রতি গ্রামের জন্য ১৪ হাজার ৭২ টাকা করে পাবেন। এই দাম গতকালের দামের তুলনায় ৭৯ টাকা বেশি।
আরও পড়ুন: সেপ্টেম্বরে প্রথম সপ্তাহেও থামার নাম নেই বৃষ্টির, একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, জারি সতর্কতা
১৮ ক্যারেট সোনার দাম
আজ দাম বেড়েছে ১৮ ক্যারেট সোনারও। এই ধরনের সোনার দাম প্রতি গ্রামে বেড়েছে ৬৫ টাকা করে। প্রতি গ্রামে এই সোনার দাম হয়েছে ১২ হাজার ৬০ টাকা। প্রতি ১০ গ্রামে যে দাম ১ লক্ষ ২০ হাজার ৬০০ টাকা।
রুপোর দাম
আজ ৪ সেপ্টেম্বর দাম বেড়েছে খাঁটি রুপোরও। প্রতি কেজি রুপোর বারের দাম বেড়েছে ১ হাজার ৯২৮ টাকা। রুপোর আজ দাম হয়েছে প্রতি কেজিতে ২ লক্ষ ৩৮ হাজার ৪০৫ টাকা।
তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।
