কলকাতা: শুক্রবারে সোনা-রুপোর দামে বড় পতন। হু হু করে কমে গেল মূলবান ধাতুর দাম। গত কয়েকদিন ধরে বাড়া-কমার মাঝে আজ অনেকটা স্বস্তি দিল মধ্যবিত্তের পকেটকে। সুতরাং বিনিয়োগ থেকে গয়না কেনার দারুন সুযোগ আজই। তবে চলুন জেনে নেওয়া যাক আজ কত হল এই দুই মহা মূল্যবান ধাতুর দাম?
আজ ২৪ ক্যারেট সোনার দাম –
একধাক্কায় অনেকটা কমে গেল ২৪ ক্যারেট সোনার দাম। ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমে হয়েছে ১৪ হাজার ৪২৪ টাকা।
২২ ক্যারেট সোনার দাম –
বাজার খুললেও বড় পরিবর্তন হল সোনার দামে। গয়না তৈরি করার ২২ ক্যারেট (৯১৬) সোনার দাম অনেকটা কমেছে। আজ ১ গ্রাম গয়না সোনার দাম হয়েছে ১৩ হাজার ৭০৫ টাকা। আজ প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ০৫০ টাকা।
কেউ যদি আজ গয়না বিক্রি করতে চান, তাহলে আজকের দাম অনুযায়ী গ্রাম প্রতি তিনি পাবেন ১৩ হাজার ১২৬ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম –
কমল ১৮ ক্যারেট সোনার দামও। আজ ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ১১ হাজার ২৫০ টাকা।
রুপোর দাম –
একধাক্কায় অনেকটা কমল রুপোর দামও। আজ প্রতি কেজি রুপোর দাম কমে হয়েছে ২ লক্ষ ৩৫ হাজার ৪১৫ টাকা।
যে বিষয়টি মাথায় রাখবেন –
মনে রাখবেন এই দামটি শুধুমাত্র আজকের বাজারের মূল্য অনুযায়ী নির্ধারিত। ৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে এই দাম প্রকাশ করা হয়েছে। আপনি যদি গয়না কিনতে যান, তাহলে এর সঙ্গে যুক্ত হবে এই ৩ শতাংশ জিএসটি (GST) ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) থেকে পাওয়া। ১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠন কাজ করে।
বাড়িতে বসে আপনার সোনা পরীক্ষা নিজেই করুন, জানুন পদ্ধতি –
১ যদি আপনি বাড়িতে আপনার সোনার বিশুদ্ধতা পরীক্ষা করতে চান, তাহলে আপনাকে আপনার মোবাইল ফোনে BIS Care অ্যাপটি ডাউনলোড করতে হবে।
২ তারপর, মোবাইল নম্বর রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।
৩ অ্যাপে আপনার গয়নাতে 6-সংখ্যার HUID নম্বরটি এন্টার করান।
৪ কয়েক সেকেন্ডের মধ্যে, আপনি আপনার গয়নার বিশুদ্ধতা বুঝতে পারবেন। এই সহজ প্রক্রিয়াটি আপনাকে আপনার ঘরে বসেই আপনার সোনা পরীক্ষা করতে দেয়।
Budget 2026: অপারেশন সিঁদুরের পর বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি
