Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু


ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করল আমেরিকা। বৃহস্পতিবার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব ইরানের একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে বিমান হামলা চলিয়েছে অভিযোগ উঠেছে মার্কিন বাহিনীর বিরুদ্ধে। ইরানের সরকারি সংবাদমাধ্যমের দাবি, হামলায় অন্তত ২ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইরানের সরকারি সূত্র অনুযায়ী,  আব্বাস বন্দj (Bandar Abbas)-এর সঙ্গে লার (Lar)-এর সংযোগকারী গুরুত্বপূর্ণ বান্দার খামির (Bandar Khamir) সেতুতে হামলা চালানো হয়। অভিযোগ, হামলার সময় সেতুর উপর দিয়ে একাধিক গাড়ি চলাচল করছিল। সেই ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। এছাড়াও গারিভেহ (Gariveh) সেতুতে পৃথক হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইরানের সংবাদমাধ্যম। আহত হয়েছেন আরও কয়েকজন। শুধু তাই নয়, কোহুরেস্তান (Kohurestan) এলাকার শুর নদীর সেতু (Shur River Bridge)-তেও হামলা চালানো হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি। এর জেরে বন্দর আব্বাস-লার মহাসড়ক দু’দিক থেকেই কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যদিও এই তথ্যের স্বাধীনভাবে যাচাই এখনও সম্ভব হয়নি।

অন্যদিকে, বন্দর আব্বাসের পশ্চিমে শাহিদ রাজাই (Shahid Rajaei) বন্দরের সঙ্গে সংযুক্ত রেল জংশনেও হামলা হয়েছে বলে অভিযোগ। এই রেলপথটি যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ওই হামলায় অন্তত ২ জন আহত হয়েছেন। এছাড়াও দক্ষিণ ইরানের একটি  বিমানবন্দরেও হামলার খবর সামনে এসেছে। তবে ওই হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইরান।

এই হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলে পরিবহণ ব্যবস্থা বড় ধাক্কার মুখে পড়েছে। একাধিক সড়ক ও রেল যোগাযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ এবং সাধারণ মানুষের যাতায়াতেও সমস্যা তৈরি হয়েছে বলে খবর। তবে এই হামলা নিয়ে এখনও পর্যন্ত মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। আসেনি কোনও বিবৃতিও।  হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখছে আন্তর্জাতিক মহল।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *