Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?

জেলবন্দি থাকাকালীন বাইরে গিয়ে রোজগারের সুযোগ। কয়েদিদের জন্য় নতুন ভাবনা ঝাড়খণ্ড সরকারের। সেমি ওপেন বারাক সিস্টেম চালু করতে চলেছে তারা, যার আওতায় দিনের বেলায় বাইরে গিয়ে কাজ করতে পারবেন কয়েদিরা। সন্ধে নাগাদ আবার ফিরে আসতে পারবেন জেলে।

জেলবন্দি থাকাকালীন যাতে জীবনজীবিকার সুযোগ পান কয়েদিরা, পরিবারকে যাতে অর্থনৈতিক ভাবে সাহায্য় করতে পারেন, তার জন্যই এমন ভাবনা। পাশাপাশি, জেলজীবন কাটিয়ে যখন স্বাভাবিক জীবনে ফিরবেন তাঁরা, তার জন্যও যাতে কিছু সঞ্চয় করে রাখতে পারেন, সেই সুযোগ করে দেওয়াও লক্ষ্য।

ঝাড়খণ্ডের চারটি সেন্ট্রাল জেলে আপাতত এই নিয়ম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বারাক এবং কুঠুরিগুলিকে সেই মতো চিহ্নিতও করা হয়ে গিয়েছে ইতিমধ্যে। সুপ্রিম কোর্ট এর আগে যে উন্মুক্ত সংশোধনাগারের কথা বলেছিল, সেই মতোই এই ব্যবস্থা বলে জানানো হয়েছে।

এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, প্রথমে কয়েদিদের মধ্যে থেকে উপযুক্ত লোক বেছে নেওয়া হবে। বাইরে গিয়ে কাজের অনুমতি পাবেন তাঁরাই। সকাল ৬টা বা ৭টায় বাইরে কাজ করতে যাবেন। সব মিলিয়ে ১২ ঘণ্টা জেলের বাইরে থাকতে পারবেন তাঁরা। ফিরতে হবে সন্ধের মধ্যে।

ঝাড়খণ্ড সরকারের মতে, তাদের এই প্রকল্প সফল হবে। কারণ যে চারটি জেলকে বেছে নেওয়া হয়েছে, সেগুলি শহরাঞ্চলে অবস্থিত। ফলে কয়েদিদের কাজের অভাব হবে না। রোজগার করতে পারবেন ঠিকঠাক।

আপাতত রাঁচির বিরসা মুন্ডা সেন্ট্রাল জেল, হাজারিবাগের জয়প্রকাশ নারায়ণ সেন্ট্রাল জেল, পূর্ব সিংভূমের ঘাঘীডীহ্ সেন্ট্রাল জেল এবং দুমকা সেন্ট্রাল জেলকে বেছে নেওয়া হয়েছে এই প্রকল্পের জন্য। অর্ধেক উন্মুক্ত রাখার মতো বারাক এবং কুঠুরিও বেছে নেওয়া হয়েছে ইতিমধ্যে।

তবে সব কয়েদিই বাইরে গিয়ে রোজগারের সুযোগ পাবেন না। এর জন্য যোগ্যতা এবং বিশেষ মানদণ্ড বেঁধে দেওয়া হয়েছে। মাপকাঠিতে যাঁরা উতরোতে পারবেন, তাঁদের তালিকা পাঠাবেন জেল কর্তৃপক্ষ। এক্ষেত্রে ভাল আচরণ এবং নিয়মানুবর্তিতা গুরুত্ব পাবে।

কয়েদিদের দায়িত্বশীল হওয়ার সুযোগ দিতে, নিয়ন্ত্রিত ভাবে কাজের সুযোগ করে দেওয়াই লক্ষ্য় আপাতত, যাতে বাইরের দুনিয়ার থেকে একেবারে বিচ্ছিন্ন না হয়ে পড়েন কয়েদিরা। আবার নিজেদের কৃতকর্মের ফলও ভোগ করেন।

ঝাড়খণ্ডের আইজি (কারা) সুদর্শন মণ্ডল জানিয়েছেন, সবমিলিয়ে ১২ ঘণ্টা বাইরে থাকতে দেওয়া হবে কয়েদিদের। সুষ্টভাবে যাতে সব কিছু সম্পন্ন হয়, সেদিকে নজর রয়েছে তাঁদের।

সুহাস চাকমা বনাম ভারত সরকারের মামলায় সুপ্রিম কোর্টই কয়েদিদের উন্মুক্ত সংশোধনাগার নিয়ে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছিল। যে সমস্ত রাজ্যে ওই ব্য়বস্থা নেই, তার সূচনা করতে বলেছিল শীর্ষ আদালত। আগামী দিনে ধাপে ধাপে অন্যত্রও এই নিয়ম চালুর পরিকল্পনা রয়েছে। রাজস্থানের সাঙ্গানেরে এই ব্যবস্থা রয়েছে আগে থেকেই। সেখানকার কয়েদিরাও কাজে বেরোন। কড়া নজরদারিতে কাজ শেষ করে সন্ধেবেলা আবার ফিরে আসেন জেলে।

Published at : 05 Sep 2026 06:32 PM (IST)

আরও জানুন খবর

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *