Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল ‘MLA ক্যান্টিন’-র ঘোষণা কৌস্তভ বাগচীর


ব্যারাকপুর: পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষ শুরু হতে এখনও মাস দু’য়েক বাকি রয়েছে। বাঙালির সেরা উৎসবের জন্য প্রহর গোনার পালা শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে ব্যারাকপুরবাসীদের জন্য বড় ঘোষণা করলেন বিধায়ক কৌস্তভ বাগচী (Kaustuv Bagchi)।

দুর্গাপুজোর (Durga Puja 2026) চারদিন স্পেশাল ‘MLA ক্যান্টিন’ (MLA Canteen) চালানো হবে বলে জানালেন কৌস্তভ বাগচী। তিনি জানান, ‘ব্যারাকপুরে দুর্গাপুজোর চার দিন এই পরিষেবা পাবেন গরিব মানুষজন। যারা সমাজের খুব প্রান্তিক মানুষজন, তাঁদের উদ্দেশেই এই ক্যান্টিন চালাব।’ তবে আপাতত পুজোর চারদিনই এই পরিষেবা দেওয়ার কথা জানানো হলেও, অদূর ভবিষ্যতে সারা বছরই যে এই পরিষেবা চালানোর পরিকল্পনা রয়েছে, সে বিষয়টিও স্পষ্ট করে দিয়ে কৌস্তভকে বলতে শোনা যায়, ‘ আমাদের ভবিষ্যতে এই পরিকল্পনাও আছে আমরা ৩৬৫ দিন এই ক্যান্টিন চালাব’। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *