KMC : কলকাতায় ভয়ঙ্কর বৃষ্টি আশঙ্কা, শহর ভাসার আগেই বড় পদক্ষেপ KMC-র


অনির্বাণ বিশ্বাস, কলকাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলছে তুমুল দুর্যোগ। দিনভর দফায় দফায় চলবে বৃষ্টি। ধীরে ধীরে বাড়বে বৃষ্টির দাপট। শুক্রবারই বড় সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।  সপ্তাহের শেষে কলকাতা জুড়ে   বৃষ্টি বাড়তে পারে। উইক- এন্ডে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবেই। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে IMD। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে তুমুল তৎপর  কলকাতা পুরসভায়।

আরও পড়ুন : প্রকৃতির রুদ্র রূপ, প্রবল বৃষ্টি, রাস্তায় পা-পিছলে সোজা খাদে যুবক, মর্মান্তিক মৃত্যু লোনাভেলায়

কলকাতা পুরসভা সূত্রে খবর, খোলা হয়েছে কন্ট্রোল রুম। ভোর থেকে চলছে  মনিটারিং। আবহাওয়া দফতরের সঙ্গে সমন্বয় রেখে কাজ চালাচ্ছে কলকাতা পুরসভা ( KMC ) । কলকাতার একাধিক রাস্তায় স্ট্যান্ড বাই মোডে রাখা হয়েছে সাকশন মেশিন। বেশি জল জমলে তা নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পাম্পের ব্যবস্থাও করা হয়েছে। আপাতত গোটা বিষয়টাই মনিটরিং করছেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে।    

অন্যদিকে কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, সেন্ট্রাল অ্যাভিনিউ-এর একাধিক অংশে জল জমে আছে। আমহার্স্ট স্ট্রিটে জল দাঁড়িয়েছে। জল জমেছে মানিকতলা, পাতিপুকুরের আন্ডার পাসেও। জল জমেছে দক্ষিণ কলকাতার বেশ কিছু জায়গায়। এই পরিস্থিতিতে কত তা়ড়াতা়ি জল নামানো যায়, তা দেখছেন পুরসভার কমিশনার স্মিতা পান্ডে।                                 

উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস                               

তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের সমতল ও পাহাড়। রাতভর বৃষ্টিতে ফুঁসছে বালাসন নদী। কার্শিয়ঙের দুধিয়ায় ভাঙল অস্থায়ী সেতু। সেতু ভেঙে পড়ায় আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিকের। কার্শিয়াঙের মাহানতির কাছে, ১১০ নম্বর জাতীয় সড়কের কাছে রাস্তায় নেমেছে ধস। এ বাদেও পাহাড়ের একাধিক ছোট-বড় ধস নেমেছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে।               

আরও পড়ুন :  প্রকৃতির তাণ্ডব শুরু, বৃষ্টির দাপটে কার্শিয়ঙে ভেঙে পড়ল সেতু, বিচ্ছিন্ন মিরিক-শিলিগুড়ি রুট

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *