Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?


Maruti Brezza Facelift Teased : মারুতির এই গাড়ির (Maruti Brezza Facelift) দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। সাব কমপ্য়াক্ট এসইউভি (SUV) সেগমেন্টে নতুন কী প্রযুক্তি দেয় এই গাড়ি, তা নিয়েই কৌতূহল রয়েছে ক্রেতাদের মনে। বিশেষ করে E-20 পেট্রোল নিয়ে সমালোচনার মধ্যেই প্রকাশ্য়ে এল মারুতি সুজুকি ব্রেজা ফেসলিফ্টের টিজার। জেনে নিন, কী নতুন রয়েছে গাড়িতে।

কবে লঞ্চ হবে ভারতে, বুকিং অ্যামাউন্ট কত ?
এদিন ২০২৬ সালের ব্রেজার একটি ফেসলিফ্ট বা রিফ্রেশড মডেলের টিজার প্রকাশ করেছে মারুতি। জুলাই মাসের শেষের দিকেই (সম্ভাব্য ২৪ জুলাই) গাড়িটি আনুষ্ঠানিকভাবে ভারতীয় বাজারে লঞ্চ হতে পারে। অন্তত তেমনই বলছে বিভিন্ন অটো ওয়েবসাইটের রিপোর্ট। কোম্পানি জানিয়েছে, ১১,০০০ টাকা টোকেন অ্যামাউন্ট দিয়ে এখনই বুকিং করতে পারেন আপনি। জেনে নিন, পুরনো ব্রেজার থেকে কোথায় আলাদা হবে এই নতুন মডেল।

ডিজাইন ও চেহারা
টিজার বলছে, ব্রেজার চেনা ও জনপ্রিয় বক্সি লুক একই রাখা হচ্ছে গাড়িতে। তবে এতে বেশ কিছু আধুনিক ছোঁয়া দেওয়া হয়েছে। নতুন ডিজাইন গ্রিল ও বাম্পারে সামনের গ্রিল ও ফ্রন্ট ও রেয়ার বাম্পারে হালকা পরিবর্তন আনা হয়েছে। ফগ ল্যাম্পের হাউজিংয়েও থাকছে নতুন ডিজাইন।

স্পোর্টি রেড অ্যাকসেন্ট: টিজারে গাড়ির গ্রিল ও দরজার নীচের অংশে লাল রঙের স্ট্রিপ দেখা গেছে, যা গাড়িটিকে বেশ স্পোর্টি লুক দিচ্ছে।
অ্যালয় হুইল: এতে নতুন ডিজাইনের ১৬-ইঞ্চির ডুয়াল-টোন অ্যালয় হুইল দেওয়া হয়েছে, যা দেখতে অনেকটা পাপড়ির মতো।
সিলভার স্কিড প্লেট: গাড়ির নীচের অংশে নতুন ও বড় সিলভার রঙের স্কিড প্লেট যুক্ত করা হয়েছে।

কেমন দেখতে নতুন কেবিন, কী কী ফিচার
নতুন ফেসলিফ্ট মডেলে কেবিনের প্রিমিয়াম ভাব আরও বাড়াতে চলেছে মারুতি। এতে পাবেন বড় টাচস্ক্রিন, বর্তমানের ৯-ইঞ্চি স্ক্রিনের বদলে এবার আসতে পারে একটি বড় ১০.২৫-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম।

ভেন্টিলেটেড সিট: গরমের দিনে আরামদায়ক যাতায়াতের জন্য প্রথমবার ব্রেজাতে দেওয়া হতে পারে ভেন্টিলেটেড ফ্রন্ট সিট।
ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে: অ্যানালগ ক্লাস্টারের বদলে সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল বা ড্রাইভার ডিসপ্লে দেখার সম্ভাবনা রয়েছে।
অন্যান্য ফিচার: সিঙ্গল-পেন সানরুফ (বা প্যানোরামিক সানরুফ), ওয়্যারলেস চার্জার, হেডস-আপ ডিসপ্লে (HUD) এবং আর্ কামিস সাউন্ড সিস্টেমের মতো ফিচারগুলো যথারীতি বজায় থাকবে।

কী ইঞ্জিন ও গিয়ারবক্স থাকবে গাড়িতে 
নতুন ব্রেজায় মারুতির ভরসাযোগ্য ১.৫-লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন থাকছে। তবে সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে এর গিয়ারবক্সে—হাইওয়েতে আরামদায়ক ড্রাইভিংয়ের জন্য ৫-স্পিড ম্যানুয়ালের জায়গায় একটি নতুন ৬-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন দেওয়া হতে পারে। এছাড়াও, ফেসলিফ্ট সংস্করণে ফ্রঙ্কস (Fronx) থেকে নেওয়া ১.০-লিটার বুস্টারজেট টার্বো-পেট্রোল ইঞ্জিন অপশনও যুক্ত হতে পারে।

বুট স্পেসের সুবিধা: নতুন ব্রেজা সিএনজি (CNG) ভ্যারিয়েন্টটির গ্যাস সিলিন্ডারটি বুট স্পেসের ভেতরে না রেখে গাড়ির নিচে ফিট করা হতে পারে। এর ফলে সিএনজি গাড়ি হওয়া সত্ত্বেও আপনি পেছনের ডিকিতে সম্পূর্ণ খালি জায়গা বা লাগেজ স্পেস পাবেন। এই গাড়িতে পাবেন ৩৬০-ডিগ্রি ক্যামেরা এবং ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম (ESC)। হিল-হোল্ড অ্যাসিস্ট এবং ISOFIX চাইল্ড সিট মাউন্ট। আশা করা হচ্ছে এই নতুন ফেসলিফ্ট মডেলটি Bharat NCAP ক্র্যাশ টেস্টে পাঠানো হবে এবং এটি ৫-স্টার সেফটি রেটিং অর্জন করতে পারে।

ইঞ্জিনের ধরন পাওয়ার (Power) টর্ক (Torque) ট্রান্সমিশন (গিয়ারবক্স)
১.৫L পেট্রোল (নন-সিএনজি) ১০৩ PS ১৩৯ Nm ৫-স্পিড (বা ৬-স্পিড) MT / ৬-স্পিড AT
১.৫L পেট্রোল + CNG ৮৮ PS ১২১ Nm ৫-স্পিড MT

কত দাম হতে পারে, কাদের সঙ্গে হবে প্রতিযোগিতা
নতুন ২০২৬ মারুতি সুজুকি ব্রেজা ফেসলিফ্টের প্রারম্ভিক দাম ৮.৬ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হতে পারে। বাজারে লঞ্চ হওয়ার পর এটি সরাসরি টক্কর দেবে Tata Nexon, Hyundai Venue, Kia Sonet এবং Mahindra XUV 3XO-এর মতো জনপ্রিয় গাড়িগুলোর সঙ্গে।

আরও পড়়ুন : নিসান টেকটনে কী কী ভাল, আরও ভাল হতে পারত কোন বিষয়গুলি ? রইল রিভিউ

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *