কেপ ভার্দের স্বপ্নের সফর অব্য়াহত, প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই নক আউটে পৌঁছে গেলেন ভোজিনহারা
টেক্সাস: সাড়ে পাঁচ লক্ষ মতো জনগণ। প্রথমবার বিশ্বকাপের (FIFA World Cup 2026) অভিযান, আর তাতেই স্বপ্নের সফর। ফুটবল বিশ্বকাপই তো ইতিহাস রচনার জায়গা, রূপকথার পারফেক্ট পটভূমি। কেপ ভার্দে (Cape Verde Football Team) রূপকথাই লিখছে বটে। বিশ্বকাপ শুরু হওয়ার আগে কেউই হয়তো ভাবতে পারেনি কেপ ভার্দে নক আউটেও কোয়ালিফাই করতে পারবে। বিশেষত যে গ্রুপ স্পেন, উরুগুয়ে…
