Free Ration Service : আপনিও যদি বিনামূল্যে রেশন (Free Ration) পেতে চান, তাহলে সরকারের রয়েছে এই যোজনা। মোদি সরকার দীর্ঘদিন ধরে চালাচ্ছে এই স্কিম। এখানে দেশের কোটি কোটি দরিদ্র পরিবারের জন্য বিনামূল্যে রেশন দেয় সরকার। ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’ (PMGKAY)-র আওতায় দেশজুড়ে বিনামূল্যে রেশন দেয় সরকার। সরকারের দাবি, এখনও পর্যন্ত প্রায় ৮০ কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।
আপনিও যদি এই যোজনার সুবিধা নিতে চান, তবে কোন-কোন নথি প্রয়োজন ও কীভাবে আবেদন করবেন, তা বিস্তারিত জেনে নেওয়া অত্যন্ত জরুরি।
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY) কী ?
এর আগে কোভিড-১৯ অতিমারির সময় দেশের দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এই প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার। এর আওতায় রেশন কার্ড হোল্ডারদের সম্পূর্ণ বিনামূল্যে গম ও চাল দেওয়া শুরু হয়। পরবর্তীতে সংকটের দিন কেটে গেলেও সাধারণ মানুষের সুবিধার্থে সরকার এই প্রকল্প চালু রাখার সিদ্ধান্ত নেয় মোদি সরকার।
কারা পাবেন এই সুবিধা ?
এই স্কিমের সুবিধা পেতে হলে আবেদনকারীকে অবশ্যই জাতীয় খাদ্য সুরক্ষা আইনের (NFSA) আওতাভুক্ত হতে হবে। মূলত দুই ধরনের রেশন কার্ড হোল্ডাররা এই সুবিধা পান:
১ AAY (অন্ত্যোদয় অন্ন যোজনা) কার্ড হোল্ডার।
২ PHH (প্রায়োরিটি হাউসহোল্ড বা অগ্রাধিকার প্রাপ্ত) রেশন কার্ড হোল্ডার।
এই স্কিমে কত রেশন পাবেন আপনি ?
এই যোজনার নিয়ম অনুযায়ী, নাম নথিভুক্ত থাকলে প্রতি মাসে মাথাপিছু ৫ কেজি করে বিনামূল্যে খাদ্যশস্য (চাল অথবা গম) দেওয়া হয়।
আবেদনের জন্য কী কী ডকুমেন্ট বা নথি প্রয়োজন ?
বিনামূল্যে রেশন পাওয়ার জন্য আবেদন করার আগে নীচে দেওয়া নথিগুলি গুছিয়ে রাখুন:
রেশন কার্ড (যদি থাকে)
আধার কার্ড (Aadhaar Card)
অ্যাক্টিভ মোবাইল নম্বর
বাসস্থানের প্রমাণপত্র (Address Proof)
পাসপোর্ট সাইজ ছবি
কীভাবে করবেন অনলাইন রেজিস্ট্রেশন ?
আপনার যদি কোনও রেশন কার্ড না থাকে, তবে বিনামূল্যে রেশন পেতে হলে সবার আগে একটি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে।
ধাপ ১ : প্রথমে আপনার রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে যান। (যেমন পশ্চিমবঙ্গের বাসিন্দারা food.wb.gov.in পোর্টালে যেতে পারেন)। অথবা আপনার নিকটবর্তী জনসেবা কেন্দ্রে (CSC) যোগাযোগ করতে পারেন।
ধাপ ২ : ওয়েবসাইটে গিয়ে ‘New Ration Card Application’ ফর্মে ক্লিক করুন ও নির্ভুলভাবে ফর্মটি ফিলাপ করুন।
ধাপ ৩ : আপনার আধার কার্ড, মোবাইল নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে ভেরিফাই করুন।
ধাপ ৪ : ফর্মটি সাবমিট করার পর সরকারি আধিকারিকদের দ্বারা ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশন সফল হলেই আপনার নতুন রেশন কার্ড ইস্যু হয়ে যাবে এবং আপনি বিনামূল্যে রেশন পাওয়া শুরু করবেন।
অফলাইনে আবেদনের পদ্ধতি
যারা অনলাইনে আবেদন করতে পারছেন না, তাদের চিন্তার কিছু নেই। আপনারা অফলাইনেও খুব সহজে আবেদন করতে পারেন:
আপনার নিকটবর্তী জনসেবা কেন্দ্র (Common Service Center), ব্লক অফিস (Block Office) অথবা রেশন অফিসে যান।
সেখান থেকে অফলাইন ফর্ম নিয়ে তা পূরণ করুন এবং প্রয়োজনীয় নথির জেরক্স কপি জমা দিন। সংশ্লিষ্ট দপ্তর থেকে আপনার আবেদনটি প্রসেস করা হবে।
মনে রাখবেন, সরকার বর্তমানে সমস্ত রেশন কার্ড হোল্ডারদের জন্য ই-কেওয়াইসি (e-KYC) করা বাধ্যতামূলক করেছে। যদি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার এবং মোবাইল নম্বরের e-KYC করা না থাকে, তবে অবিলম্বে তা সম্পন্ন করুন। অন্যথায় আগামী দিনে বিনামূল্যে রেশন পেতে বড়সড় সমস্যার সম্মুখীন হতে পারেন।
আরও পড়়ুন : রেলের এই ৫টি চাকরি পেলেই কেল্লাফতে ! দারুণ বেতনের সঙ্গে পাবেন রাজকীয় সুযোগ-সুবিধা
ABI News: ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল এসবিআই,১৬ মে থেকে কার্যকর হবে নতুন সুদের হার
