Rahul-Moumita Controversy: ‘একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..’, নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের


কলকাতা: সোশ্যাল মিডিয়ায় তাঁর ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই, সোশ্যাল মিডিয়া রীতিমতো সরগরম। সদ্যই অভিনেত্রী মডেল মৌমিতা পণ্ডিত (Moumita Pandit) প্রকাশ্যে এনেছেন যে, তাঁর সঙ্গে জীবনের শেষ দিন পর্যন্ত প্রেমের সম্পর্কে ছিলেন, অভিনেতা রাহুল। এমনকি রাহুল যে তালসারিতে গিয়েছেন, সেখানে যে তিনি শ্যুটিং করছেন… সমস্তটাই জানতেন মৌমিতা। এমনটি শট দেওয়ার কিছুক্ষণ আগেও, মৌমিতার সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন রাহুল! মৌমিতা এই কথা প্রকাশ্যে আনতেই, চূড়ান্ত কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। 

রাহুলের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনতেই মৌমিতাকে কী বললেন সুদীপ্তা?

সোশ্যাল মিডিয়ায় একেবারে নাম উল্লেখ করে মৌমিতার উদ্দেশে একটি লম্বা পোস্ট করেছেন সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘প্রেম খুবই ব্যক্তিগত ব্যপার। তা ব্যক্তিগত থাকাই বাঞ্ছনীয় ছিল, বিশেষ করে দুজনের একজন যখন এর পক্ষে বা বিপক্ষে বলার জায়গাতেই আর নেই এবং তার এক প্রায়-বয়ঃসন্ধিক্ষণে পৌঁছনো সন্তান রয়েছে যে সারাজীবন তার বাবাকে আর পাবে না এর সত্যতা যাচাই করার জন্য, শুধু মুখ বুঁজে তাকে অপমান সহ্য করে যেতে হবে তোমার এই দায়িত্বজ্ঞানহীনতার জন্য। তার মা, দাদা, কাছের বন্ধু আত্মীয়রাও বেঁচে রয়েছেন তাঁদের আদরের বাবিনকে হারানোর শোক বয়ে নিয়ে, এবং তার একদা বিবাহিত স্ত্রী ও আছেন যিনি তোমার থেকে বয়সে সম্ভবত ছোট কিন্তু অভিনয় ক্ষমতা ও পেশাগত সাফল্যে কয়েক কোটি মাইল এগিয়ে। বাবিন যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকে, তাহলে তো তার আশপাশের এই মানুষগুলোর কথা তোমার ভাবা উচিত ছিল মৌমিতা, বাবিনের সম্মানের কথা ভাবা উচিৎ ছিল। সম্মান ছাড়া ‘ভালোবাসা’ তো হয় না ভাই, ‘ভালোবাসার ভান’ হয়।’ 

নাম না করে মৌমিতার উদ্দেশে কী বার্তা দিলেন রাতুল?

সুদীপ্তার এই পোস্ট নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার পরিচালক রাতুল মুখোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘সুদীপ্তাদি তোমায় অনেক ধন্যবাদ সত্যিটা লেখার জন্য। ডুবতে থাকা কেরিয়ারকে সঠিক জায়গায় আনতে মানুষ কতটা যে নিচে নামে আর তারপরে সেটার কার্যকারণ বিশ্লেষণ করতে শুরু করে, তখন চুপ থাকা যায় না। সত্যিই ভীষণ রাগ হচ্ছে, কিছুটা ঘৃণা ও। কাজ, যশ, মানুষের মনযোগ.. সবকিছু সবার জন্য নয়। যারা পায় না, তারাই সেটার জন্য এতটা নীচে নামতে পারে। মৃত্যুকে রোম্যান্টিসাইজ করে মনোযোগ পাওয়ার ইচ্ছা বহুদিন থেকেই থাকতে পারে, কিন্তু জনমানসে দ্বায়িত্বজ্ঞানহীনভাবে পান্ডিত্য না দেখালেই পারতেন, ছিঃ! যার ব্যাপারে কথাগুলো লেখা, ওনার নাম আর লিখলাম না। রুচিতে বাঁধল।’

 

আরও পড়ুন: Rahul Maumita Pandit: ‘যাতে আমাকে সস্তা, ধান্দাবাজ, নোংরা মহিলা…’, রাহুল অরুণোদয়ের সঙ্গে সম্পর্কে বিতর্কে বিস্ফোরক মৌমিতা পণ্ডিত



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *