Railway Jobs : রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি


Indian Railway Recruitment : ভাল বেতনের পাশাপাশি রেলে চাকরির (Railway Jobs) সব সুযোগ সুবিধা নিতে চাইলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। এবার ভারতীয় রেল (Indian Railway) করেছে বড় ঘোষণা। ৬৫৫৭ জন টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। 

কোন-কোন পদে নিয়োগের বিজ্ঞপ্তি, মোট কত জন নেওয়া হবে 
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, টেকনিশিয়ান গ্রেড-১ (সিগন্যাল) ও টেকনিশিয়ান গ্রেড-৩ পদের জন্য অনলাইন আবেদনপত্র আহ্বান করা হয়েছে। বিভিন্ন রেলওয়ে জোন মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ৬,৫৫৭টি রাখা হয়েছে।

কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন
গত ৩০ জুন, ২০২৬ থেকে এই নিয়োগের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে আপনার হাতে রয়েছে আরও সময়। এই ক্ষেত্রে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৯ জুলাই, ২০২৬ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in-এর মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে আবেদেনর জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়স

শিক্ষাগত যোগ্যতা:
ভারতীয় রেলে এই টেকনিশিয়ান পদের জন্য আবেদনকারীকে যেকোনও স্বীকৃত বোর্ড থেকে অবশ্যই দশম শ্রেণি (ম্যাট্রিকুলেশন) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মনে রাখবেন, এই পদে আবেদনের জন্য চারিপ্রার্থীকে NCVT বা SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। অথবা, যাদের কাছে বৈধ অ্যাপেনটিসশিপ সার্টিফিকেট রয়েছে, তারাও আবেদন করতে পারবেন। পাশাপাশি টেকনিশিয়ান গ্রেড-১ (সিগন্যাল) পদের জন্য সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে ডিপ্লোমা বা ডিগ্রি থাকা আবশ্যক (বিস্তারিত বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী)।

কত বয়সসীমা রেখেছে কর্তৃপক্ষ 
টেকনিশিয়ান গ্রেড-১ (সিগন্যাল): ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে।

টেকনিশিয়ান গ্রেড-৩: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

একটা বিষয় আবেদনের ক্ষেত্রে সকলকে মনে রাখতে হবে। এখানে সরকারি নিয়ম অনুযায়ী, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সর্বোচ্চ বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

বেতন কাঠামো 
সপ্তম বেতন কমিশন অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধা পাবেন:

টেকনিশিয়ান গ্রেড-১ (সিগন্যাল): পে লেভেল-৫ অনুযায়ী প্রাথমিক মূল বেতন (Basic Pay) প্রতি মাসে ২৯,২০০ টাকা।

টেকনিশিয়ান গ্রেড-৩: পে লেভেল-২ অনুযায়ী প্রাথমিক মূল বেতন প্রতি মাসে ১৯,৯০০ টাকা।

অন্যান্য সুবিধা: মূল বেতনের পাশাপাশি কর্মীরা মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA), পরিবহন ভাতা (TA), চিকিৎসা সুবিধা, পেনশন এবং রেল ভ্রমণের পাস সহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাবেন।

বাছাই পরীক্ষা কীভাবে
যোগ্য প্রার্থীদের তিনটি প্রধান ধাপের মাধ্যমে নির্বাচন করা হবে:
১ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা 
২ নথি যাচাইকরণ 
৩ ডাক্তারি পরীক্ষা 

কীভাবে অনলাইনে আবেদন করবেন ?
আগ্রহী প্রার্থীদের রেলের অফিসিয়াল পোর্টালে গিয়ে ধাপে ধাপে আবেদন করতে হবে:

১ প্রথমে রেলের অফিসিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in-এ যান।
২ প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য দিয়ে নিজের নাম নথিভুক্ত (Register) করুন।
৩ আপনার পছন্দের Railway Recruitment Board (RRB) এবং সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি নির্বাচন করুন।
৪ আবেদনপত্রটি মনোযোগ সহকারে পূরণ করুন।
৫ নির্দিষ্ট সাইজ ও ফরম্যাটে প্রয়োজনীয় নথিপত্র এবং ছবি আপলোড করুন।
৬ অনলাইন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দিন।
৭ সাবমিট করার আগে সমস্ত তথ্য মিলিয়ে দেখে নিন এবং ভবিষ্যতের জন্য কনফার্মেশন পেজটি ডাউনলোড বা প্রিন্ট করে রাখুন।

(মনে রাখবেন : রেলে টেকনিশিয়ান পদে আবেদনের শেষ সময় ২৯ জুলাই, ২০২৬ (রাত ১১:৫৯ পর্যন্ত)। শেষ মুহূর্তের যান্ত্রিক ত্রুটি এড়াতে প্রার্থীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।)

আরও পড়ুন : সেভিংস অ্যাকাউন্টে কে দিচ্ছে সবথেকে বেশি সুদ ? SBI, HDFC না পোস্ট অফিসে পাবেন সর্বোচ্চ রেট ?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *