SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও


SBI Pensioner Alert : ভুল করেও এই ভুল করবেন না ! একবার ফাঁদে পা দিলেই পুরো টাকা চলে যেতে পারে অন্যের হাতে। সম্প্রতি পেনশনারদের সবাধান করতে এই বার্তা দিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক (SBI)। গ্রাহকদের সহায়তায় সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছে স্টেট ব্যাঙ্ক (State Bank)। যেখানে আপনার সমস্যার সমাধানে সচেতন করছে স্টেট ব্যাঙ্কের সাইবার সুরক্ষার ম্যাসকট ‘ক্যাপ্টেন Y’ । 

কী বলা হয়েছে ওই বার্তায় ?
১৮ নভেম্বর এই প্রতারণাচক্র নিয়ে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছে স্টেট ব্যাঙ্ক। যেখানে বলা হয়েছে, পেনশন আধিকারিক সেজে পেনশনারদের কল করছে প্রতারকরা। দ্রুত তাদের পেনশন পেমেন্ট অর্ডার (PPO) আপডেটের জন্য ভুয়ো লিঙ্ক মেসেজ ও কল করা হচ্ছে। সেই লিঙ্ক আপনার ব্যক্তিগত তথ্য় পাঠাতে বলা হচ্ছে। ভুল করেও এই লিঙ্কে আপনার নথি পাঠাবেন না। সব সময় এই ধরনের বার্তা পেলে নিজেকে প্রশ্ন করুন। কেন আপনি এই কাজটা করবেন। এই বিষয়ে সুরক্ষিত থাকুন, সতর্ক হোন।

ওই পোস্টে আর কী বলা হয়েছে ?
এক্স হ্যান্ডেলে গ্রাহকদের সচেতন করতে ১ মিনিট ৩৪ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। কীভাবে গ্রাহকদের থেকে ATM পিন, OTP, নিজেদের গোপন তথ্য় সুরক্ষিত রাখবেন, তারও পরামর্শ দেওয়া হয়েছে পেনশনহোল্ডারদের। মূলত, এই ক্ষেত্রে প্রতারকরা ব্যাঙ্কের আধিকারিক সেজে গ্রাহকদের মনের ওপর চাপ তৈরি করে দ্রুত তথ্য় হাতিয়ে নিতে চায়। 

পেনশনারদের কী নিয়ে সতর্ক থাকা উচিত ?
স্টেট ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, কখনোই অজানা কোনও SMS বা হোয়াটসঅ্য়াপ বার্তায় পেনশন পেমেন্ট অর্ডার (PPO) আপডেটের জন্য কোনও লিঙ্ক এলে সতর্ক হোন। মনে রাখবেন, এই ধরনের বার্তায় প্রতারণামূলক ওয়েবসাইটের লিঙ্ক, এপিকে (APK) ফাইল বা অন্য কোনও ক্ষতিকারক অ্যাপ থাকতে পারে। যা সহজেই আপনার গোপন নথি যেমন পাসওয়ার্ড, অর্থ সংক্রান্ত নথি হাতিয়ে নিতে পারে। যেখানে থেকে সহজেই আর্থিকভাবে প্রতারিত হতে পারেন আপনি।

 

আরও পড়ুন : সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?

       



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *