ভয়ঙ্কর আগুন বাচ্চাদের স্কুলে। হাড়হিম করা ছবি। জাপানের রাজধানী টোকিওর একটি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল। তবে দ্রুত উদ্ধারকাজের ফলে বিদ্যালয়ের প্রায় ৩০০ জন পড়ুয়া ও শিক্ষককে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কোথায় আগুন লাগে?
টোকিওর ডাউনটাউন এলাকায় অবস্থিত তাকিনোগাওয়া নং ৩ এলিমেন্টারি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। টোকিও ফায়ার ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, চারতলা স্কুল বাড়ির উপরের তলায় থাকা একটি মিউজিক রুমের কাছে শুক্রবার বেলা নাগাদ আগুন লাগে। দ্রুত এক শিক্ষক এবং কয়েকজন পড়ুয়াকে উদ্ধার করে দমকল। জানা গিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের সামান্য আঘাত লেগেছে, তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়। বাকি শিক্ষক ও পড়ুয়ারা নিজেরাই পালিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়। কাছাকাছি একটি পার্কে আশ্রয় নেয় তারা।
ঘটনাস্থলের পরিস্থিতি
টেলিভিশন চ্যানেলগুলির ফুটেজে দেখা গিয়েছে, স্কুল বাড়ির চার তলার জানালা দিয়ে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অনেকগুলি দমকল ইঞ্জিন পাঠানো হয়। দমকলকর্মীরা দীর্ঘক্ষণ ধরে আগুন নেভানোর কাজ চালান। শেষ পর্যন্ত শুক্রবার বিকেলের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা।
দমকল আধিকারিকরা প্রাথমিক ভাবে জানিয়েছেন, ভবনের ভিতরে কেউ আটকে পড়েননি। সকলকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
আরও একা মমতা, ‘কালীঘাট তৃণমূলের’ হাত ছাড়লেন জ্য়োতিপ্রিয়
