Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA


কলকাতা: ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) PA। নির্যাতিতার অভিযোগ পাওয়ার পরেই পুলিশের জালে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক অর্ঘ্য মুখোপাধ্যায়। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ককে গ্রেফতার করেছে, হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ। একটি ইভেন্ট কোম্পানির সঙ্গে যুক্ত অভিযুক্ত অর্ঘ্য মুখোপাধ্যায়, দাবি পুলিশের। মহিলাকে নিয়ে চ্যাটার্জিহাট থানা এলাকায় বাড়িতে নিয়ে আসে অর্ঘ্য, খবর পুলিশ সূত্রে। মহিলাকে বাড়িতে নিয়ে এসে ধর্ষণের অভিযোগ অর্ঘ্যের বিরুদ্ধে।

কী অভিযোগ টলি অভিনেত্রীর PA-র বিরুদ্ধে?

পুলিশ সূত্রে খবর, গতকাল চ্যাটার্জিহাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা। তাঁর অভিযোগের বিরুদ্ধে, ধর্ষণের মামলা রুজু করেছিল পুলিশ। এরপরেই গতকাল রাতে অভিযুক্ত অর্ঘ্য মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। এই বিষয়ে মুখ খুলেছেন, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি জানিয়েছেন,  ‘আমার ম্যানেজারের পদ থেকে অর্ঘ্য মুখোপাধ্যায়কে বরখাস্ত করছি’। জানা গিয়েছে, গতকাল রাতে, থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছিলেন ওই নির্যাতিতা, এরপরেই তৎপর হয় পুলিশ। গতকাল রাতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত অর্ঘ্য মুখোপাধ্যায়কে। 

গ্রেফতার আপ্তসহায়ক, কী পদক্ষেপ নিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়?

আপ্তসহায়কের গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা স্টেটাসে শ্রাবন্তী চট্টোপাধ্যায় লিখেছেন, ‘অর্ঘ্য মুখোপাধ্যায়, হাওড়ার (১৩ আনন্দ দেব মুখোপাধ্যায় লেন, ষষ্ঠীতলা, হাওড়া) বাসিন্দা আমার ম্যানেজার হিসেবে নিযুক্ত ছিলেন। ২০২৪ সাল থেকে ‘ট্যালেন্টওয়ালা’ নামক কোম্পানির সঙ্গে আমি কাজ করছি আর অর্ঘ্য এই কোম্পানিরই কর্মী। সেই সূত্রেই আমার সঙ্গে ওঁর কাজ। সম্প্রতি আমি জানতে পারলাম, ওঁর নামে একটি ক্রিমিনাল কেস হয়েছে এবং এই বিষয়টা সম্পর্কে আমি কোনোরকমভাবেই অবগত ছিলাম না। এই ঘটনা জানতে পারের পরমুহূর্ত থেকেই, আমি অর্ঘ্যর সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করলাম এবং আমি আর্জি জানাব ‘ট্যালেন্টওয়ালা’-কে গোটা বিষয়টা রেকর্ড করে রাখতে, আমার বয়ান সহ। প্রত্যেকের জন্য আমি আমার তরফ থেকে এই বয়ান দিলাম।’

প্রসঙ্গত, শ্রাবন্তী টলিউডে সিনেমা থেকে শুরু করে সিরিজ, একের পর এক কাজ করে চলেছেন। প্রায় প্রত্যেকটি ছবিতেই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে এসেছেন তিনি। সদ্যই ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন: Deepika Padukone: মুম্বইতে আলাপ, ২ বছরের প্রেম.. দীপিকা পাড়ুকোনের জীবনের প্রথম পুরুষ ব্রেক-আপ করেছিলেন নিজেই!



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *