Tapas Roy: “পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে”, শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর


কলকাতা: মন্ত্রী হয়ে তিনি বলেছিলেন প্রধান লক্ষ্য হল টাটাকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে নিয়ে আসা। শিল্পমন্ত্রী তাপস রায় বলছেন, টাটার সঙ্গে ইতিমধ্যেই প্রাথমিক কথাবার্তা হয়েছে। এ ছাড়াও পুজোর আগেই বড় ৫ থেকে ৬ টা বিনিয়োগ আসছে রাজ্যে, সেই কথাও বললেন তিনি।                     

আরও পড়ুন: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা

ডানকুনি ও মেজিয়াতে নতুন ২ টো বিনিয়োগ আসতে চলেছে, বললেন শিল্প মন্ত্রী তাপস রায়। তিনি বলেন, “পুজোর আগে ৫-৬টা নতুন বড় বিনিয়োগ হচ্ছে। ২ টো এই মাসেই হচ্ছে। একটা ডানকুনিতে। আর একটা মেজিয়াতে। ডানকুনিতে ১১ তারিখ আর মেজিয়াতে ১৮ তারিখ।”                     

সিঙ্গুর নিয়ে সিপিএম ও তৃণমূল; দুই সরকারকেই একযোগে নিশানা করলেন তাপস রায়। তিনি বলেন, পশ্চিমবঙ্গে কিছুই নেই, ল্যান্ড ব্যাঙ্ক, ল্যান্ড পলিসি; কিছুই নেই। শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, “সিঙ্গুরের শিল্পটা চলে যাওয়ার ব্যর্থতাও তদানীন্তন সরকারের। সিপিএম প্রভাবিত বাম সরকারের। আর গত ১৫ বছরে টাটাকে তাড়িয়ে যারা ক্ষমতায় এল তারা না শিল্প করল, না কৃষি করল। সেই ব্যর্থতার দায়ও তাদের নিতে হবে। সব থেকে বড় কথা এখানে না ল্যান্ড ব্যাঙ্ক আছে, না ল্যান্ড পলিসি। না রয়েছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি, ইজ অফ ডুইং বিজনেস। কিছুই নেই।”                     

আরও পড়ুন: গাড়ি চালকের কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাতের অভিযোগ পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে

এ ছাড়াও এমন অনেক শিল্পপতিদের ফিরিয়ে নিয়ে আসার কথাও বলেন তিনি। তাপস রায় বলেন, “বেশ কিছু শিল্পপতিকে ফেরতেই হবে। যাঁরা এখানে অসম্মানিত হয়েছিলেন। অভিমান নিয়ে বসে রয়েছেন যাঁরা, তাঁদের বুঝিয়ে এই রাজ্যে ফিরিয়ে নিয়ে আসাই আমাদের কর্তব্য।”                     

টাটাদের সঙ্গে কথা হওয়া প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। শিল্পমন্ত্রী বলেন, “টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে। তাঁরা আসবেন, আমরা যাব, এমন কিছু লক্ষ্য নিয়েই কথা বলতে হবে।”                     



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *