TMC News : কোয়েলের পর তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফার পথে ? শুরু জল্পনা


বিজেন্দ্র সিংহ, ঝিলম করঞ্জাই ও আশাবুল হোসেন, কলকাতা : তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। তাৎপর্যপূর্ণভাবে এদিনই মোদি সরকারের হেভিওয়েট মন্ত্রী এবং এ-রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের সঙ্গে গিয়ে দেখা করেন তিনি। এসবের মধ্যেই তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফা দিতে পারেন বলে জল্পনা চলছে।

বৃহস্পতিবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। এরইমধ্য়ে এবার ‘ঋতব্রত-তৃণমূল’-এর পথে রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও। শুক্রবার ‘ঋতব্রত-তৃণমূল’-এ যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি।

ভাঙন তো আগেই শুরু হয়েছিল, আর এবার ‘২১ জুলাইয়ের আগে সেই ভাঙন আরও তীব্রতর হল। রাজনৈতিকভাবে আরও নিঃস্ব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এর আগে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেওয়ার পর, গত ৯ জুলাই, বিজেপিতে যোগ দিয়ে, রাজ্যসভায় যাচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। এর দু’দিন পর ১১ জুলাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে ‘ঋতব্রত-তৃণমূল’-এ যোগ দিয়েছেন অনুব্রত মণ্ডল২১ জুলাইয়ের ঠিক আগে, বুধবার, ‘ঋতব্রত তৃণমূলে’র শিবিরে গেছেন মদন মিত্রও। আর এবার, তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। 

১৩ থেকে কমে তৃণমূলের রাজ্যসভার সদস্য সংখ্যা হল নয়। সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের পর, এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও। বিদেশ থেকে ফেরার পরই, বৃহস্পতিবার, রাজ্যসভার চেয়ারম্যান C P রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করে ইস্তফা দেন তিনি। 

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “কোয়েল মল্লিক তো সরাসরি কোনও দিন রাজনীতি করেননি, পলিটিক্সে ল্যাটারাল এন্ট্রি হয়েছিল। উনিও তৃণমূল ছাড়ছেন, অর্থাৎ তৃণমূলের ছত্রছায়ায় কেউ থাকতে চাইছে না। তৃণমূল নির্মূল, আমি এইটুকু বলতে পারি। তৃণমূল শেষ আর যাঁরা তৃণমূলের জামার বদলে অন্যরকম জামা পরছেন, তাঁদেরও মানুষ আবার অন্যভাবে দেখছে। কেউই খুব একটা ভালভাবে নিচ্ছে না, কারণ প্রত্যেকেরই তো অতীত জানা।”

তাৎপর্যপূর্ণভাবে এদিনই মোদি সরকারের হেভিওয়েট মন্ত্রী এবং এ-রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের সঙ্গে গিয়ে দেখা করেন কোয়েল মল্লিক। এখানেই প্রশ্ন উঠছে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেওয়ার পর এখন কী করবেন কোয়েল মল্লিক ? বিজেপিতে যোগ দেবেন ? সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকদের মতো তিনিও বিজেপির হয়ে রাজ্যসভায় যাবেন ? সেরকমই ইঙ্গিত দিয়েছেন সুকান্ত মজুমদার।

তিনি বলেন, “কোয়েল মল্লিক আগে থেকেই প্ল্যান করেছিলেন উনি যে তৃণমূলে উনি থাকবেন না। আগামী দিনে তিনি আবার রাজ্যসভায় পৌঁছবেন। যেরকম বাকি ৩ জন সাংসদের সাথে হয়েছে, বিজেপির শক্তি রাজ্যসভাতে আরও বাড়ছে।”

বিধানসভা ভোটের আগে, রঞ্জিত মল্লিকের বাড়িতে গেছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। প্রণাম করে, তাঁর হাতে তুলে দিয়েছিলেন তৃণমূলের উন্নয়নের পাঁচালি। আর এরপরই, কোয়েল মল্লিককে রাজ্যসভায় পাঠায় তৃণমূল। তারপর তিন মাস কাটতে না কাটতেই এদিন ইস্তফা দিলেন কোয়েল।

তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফা দিতে পারেন বলে জল্পনা চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *