Viral Video: কেরলে বিশ্বজয়ী লামিন ইয়ামাল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল


কোল্লাম: মাত্র ১৯ বছর বয়সেই উয়েফা ইউরোর পর বিশ্বকাপও জিতে ফেলেছেন। জিতেছেন একাধিক লা লিগা খেতাব। সেই লামিন ইয়ামাল (Lamine Yamal) এবার মরশুমের মাঝেই কেরলে? প্রথম দেখায় অন্তত এমনটাই মনে হবে। মুখ থেকে চুলের স্টাইল, দাঁত, হাঁসি একেবারে সব অবিকল একরকম। কিন্তু আরেকটু কাছ থেকে খুব ভাল করে দেখলে বোঝা যাবে তিনি স্পেনের মহাতারকা লামিন ইয়ামাল নন, বরং কেরলের নিজস্ব ইয়ামাল। হ্যাঁ, কেরলের কোল্লামের চাক্কুভাল্লির ১৫ বছরের অ্যালন জেমসের সঙ্গে লামিন ইয়ামালের মুখের মিল সকলকে তাক লাগিয়ে দিচ্ছে।

স্থানীয় ব্লক পঞ্চায়েত সদস্য তথা ব্লগার নিখিল মনোহর অ্যালেনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়েন, যা গোটা বিশ্বের লোক দেখে এবং লামিন ইয়ামালের সঙ্গে তার অভাবনীয় মিল সকলকেই বিস্মিত করে দেয়। বার্সেলোনার জার্সি পরেই অ্যালেনের আরেকটি ভিডিও নেটিজেনদের আরও বিস্মিত করে। তার এক ভিডিও তো ইনস্টাগ্রামে ১৪ মিলিয়নের বেশি ভিউ পায়।

 

এই ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে অ্যালেনের সোশ্যাল মিডিয়া ফলোয়ার সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বেড়েছে। তার ফলোয়ার ২০০ থেকে ২০ হাজার পার করে গিয়েছে। সোশ্যাল মিডিয়ার সুবাদে হঠাৎ প্রাপ্ত এই খ্যাতি রাতারাতি তাকে প্রচারের আলোয় এনে দিয়েছে। স্থানীয় বিভিন্ন টুর্নামেন্টে তাকে ডাকা হচ্ছে। লোকজন কেরলের ইয়ামালের সঙ্গে দেখা করতে আসছেন।

এ বিষয়ে ‘কেরলের ইয়ামাল’ ANI-কে এক সাক্ষাৎকারে জানায়, ‘বহু লোকজন আমায় অনেকদিন থেকে বলছিল যে আমায় নাকি ইয়ামালের মতো দেখতে। তবে আমি তাতে তেমন গুরুত্ব দিইনি। কিন্তু বিশ্বকাপের সময়ই আমায় সকলে নোটিস করে। ওই ভিডিও ভাইরাল হওয়ার পর তো আমার জীবনই বদলে গিয়েছে। ইয়ামাল নিজে আমায় মেসেজ করলে আমি খুব খুশি হব।’

আরও পড়ুন:-

সে আরও যোগ করে, ‘আমার পাড়া পড়শিরা খুব খুশি। সোশ্যাল মিডিয়ায় আমায় কটাক্ষও শুনতে হয়েছে, তবে আমি তা নিয়ে গা করি না। আর আমি তো ছোটবেলা থেকেই ফুটবল খেলি।’

ক্লাস ১০-র ছাত্র অ্যালেন নিজেও ফুটবল খেলে। তবে সে ইয়ামালের মতো ফরোয়ার্ড লাইনে নয়, বরং ডিফেন্ডার হিসাবে নিজের স্কুল পেরুভাজ়ি সরকারি স্কুলে খেলে। তার দাদাও কিন্তু ফুটবল খেলে। ইয়ামাল আর্জেন্তিনা তথা লিওনেল মেসির সমর্থক। তবে ইয়ামালের সুবাদে প্রাপ্ত এই খ্যাতির জেরেই সম্ভবত স্প্যানিশ তারকার প্রতিও তার একটি ভাল লাগা তৈরি হয়েছে।

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *