
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। পুজোর আগে যদিও বৃষ্টিতে জেরবার সাধারণ মানুষ।

ঘূর্ণিঝড় অর্ণব ও তার জেরে গভীর নিম্নচাপের জেরে জেরবার সাধারণ মানুষ। তবে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃষ্টির প্রাবল্য কমলেও, সোম ও মঙ্গলবার – সপ্তাহের প্রথম দুটি কাজের দিনই হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

মোট ৯ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর বলছে, উত্তর প্রদেশের পূর্বদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়েও বৃষ্টিপাত হবে। কিছু এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, সঙ্গে বইতে পারে দমকা হাওয়া।

রবিবার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, দুর্যোগের সম্ভাবনা নেই।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

মঙ্গলবারও কলকাতা ও সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস এও জানিয়েছে, আগামী ৭ দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে।

তবে দুর্যোগের লাল সতর্কতা জারি করা হয়নি আবহাওয়ার দফতরের তরফ থেকে। – IANS
Published at : 27 Sep 2026 04:48 PM (IST)
