Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে


 কলকাতা: আজও ফের প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে। সকাল থেকেই আকাশ মেঘলা, ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে দুই বঙ্গেই।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ ও সংলগ্ন উত্তর ঝাড়খণ্ডের উপর অবস্থানকারী, লঘুচাপ অঞ্চলটি দুর্বল হয়ে কম স্পষ্ট হয়েছে। তবে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি একই অঞ্চলের উপর বজায় রয়েছে। তা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪.৫ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে।   আইএমডি সূত্রে খবর, লাল -কমলা-হলুদ সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জন্য। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি হয়েছে।

আরও পড়ুন, আজ সকাল ১১টায় সর্বদলীয় বৈঠকের ডাক, স্বীকৃতি পেতে চলেছে NCPI

মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা ফের বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের তিন জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়াতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির দু-এক পশলা হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *