Headlines

West Bengal News Live Updates: বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা


পুরসভার পাশে নিজামস থেকে মির্জা গালিব স্ট্রিটের করিমস, তপসিয়া রোডে শিমলা বিরিয়ানি। খাদ্য-বিধি না মানায় লাইসেন্স সাসপেন্ড! (Rotten Foods)

কোথাও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, কোথাও পচা মাংস, কোথাও আবার মিষ্টিতে ঘর পেইন্টের রং! লাইসেন্স সাসপেন্ডের পরেও খোলা আউটলেট! (News Live Updates)

খাবারে ভেজাল, পরপর লাইসেন্স সাসপেন্ড। কড়া কলকাতা পুরসভা। ১২২৪ কেজি পচা খাবার নষ্ট করা হয়েছে, ৪০টি রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ড। (জেনে নিন খবরের প্রতি মুহূর্তের আপডেট। (West Bengal News Live Updates)

দিকে দিকে রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর খাবার। কালীঘাট তৃণমূলের অস্বস্তি বাড়ালেন প্রাক্তন ডেপুটি মেয়র। অতীনের দাবি, তৃণমূল আমলে বিষ খাবার খুঁজতে গেলে বাধা আসত দলের মধ্যে থেকেই।

খাবারের পর নজরে এবার পানীয় জল। মানদণ্ড অনুযায়ী যাচাই করা হবে পানীয় জল। ফেল করলে বন্ধ জলের কারখানা। হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর।

অগ্নি-বিধি অমান্য। কলকাতার ৯১৯টি হোটেল-গেস্ট হাউস বন্ধের নোটিস দিল পুরসভা। হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডের পরেই ৯১৯টি হোটেলে অভিযান।

আমিষকে ‘নোংরা খাবার’ বলে বাঙালিকেই হিন্দুধর্ম থেকে বহিষ্কারের ফরমান। বাগেশ্বর বাবার গ্রেফতারি চেয়ে থানায় কংগ্রেস। 

পুজোর আগেই মুখ্যমন্ত্রীর ছাড়া নন্দীগ্রামে উপনির্বাচন। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বিজেপি। ভোটের আগেই আসল তৃণমূলের স্বীকৃতি চায় ঋতব্রত-তৃণমূল।

পুজোর পরেই কলকাতায় পুরভোট। মধ্যপ্রদেশের ইন্দোর-মডেল সামনে রেখে ইস্তেহার তৈরি করতে চায় বিজেপি। সুকান্ত বললেন, “সনাতনী মেয়র পেতে চলেছে কলকাতা।”

 GTA-তে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, কাউকেই ছাড়া হবে না। ফের বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

৬০ কোটির সন্দেহজনক লেনদেনের অভিযোগ! নাদিমুলকে জিজ্ঞাসাবাদ ED-র। অগ্নিমিত্রা বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে CID ছিল, উনি নিশ্চয়ই জানতেন।” “বিজেপি ভয় পেয়ে এজেন্সি নামাচ্ছে”, পাল্টা কুণাল।

দুর্নীতির টাকা? রয়েছে হাওয়ালা-যোগ? ৬০ কোটি টাকার উৎস কী? উত্তর খুঁজছে ED। নাদিমুলের মোবাইল বাজেয়াপ্ত। রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তৃণমূল সাংসদের।

ক্যামাক স্ট্রিটে বিল বোর্ড কাণ্ডে ফের ডেরেক ও’ব্রায়েনকে জিজ্ঞাসাবাদ। পুর আধিকারিকের অভিযোগে মামলা। ৬ঘণ্টা পর শেক্সপিয়র সরণি থানা থেকে বেরলেন রাজ্যসভার সাংসদ।

হাজিরা এড়িয়ে ৭দিন সময় চান ক্যানিং পশ্চিমের বিধায়ক। সময় দিল না CID, পরেশরাম দাসকে ফের তলব। বৃহস্পতিবার ভবানীভবনে বিধায়ককে হাজিরার সমন।

নিউ ব্যারাকপুরে গ্যাসের অবৈধ কারবার। তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়ি থেকেও উদ্ধার সিলিন্ডার।

ঘুষ নিয়ে এবার হাতেনাতে গ্রন্থাগার দফতরের কর্মী গ্রেফতার। কমপ্যাশনেট গ্রাউন্ডে চাকরির পাইয়ে দেওয়ার নামে ঘুষ। দুর্নীতি দমন শাখার অভিযানে দালালও জালে।

দুর্গাপুরের হোটেলে জামতাড়া গ্যাংয়ের ডেরা। KYC-র নামে OTP নিয়ে প্রতারণা। গ্রেফতার ৪। ধৃতদের কাছ থেকে ল্যাপটপ, ফোন, এটিএম কার্ড উদ্ধার।

জলপাইগুড়িতে শিক্ষক দিবসেই ছাত্রদের মারে রক্তাক্ত প্রধান শিক্ষক। খাওয়া নিয়ে স্কুলে ধুন্ধুমার। উদ্ধার করতে গিয়ে আটকান হল পুলিশের গাড়িও।

মোদি আসার আগে মুম্বইয়ের সভায় আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও ২। পরিচয় দিয়েছিলেন পিএমও-র কর্তা ও তাঁর দেহরক্ষী বলে। উদ্ধার ভুয়ো আইডি কার্ডও।

দিল্লিতে পিজি বিল্ডিং ভেঙে ৭জনের মৃত্যু। প্রাণ হাতে ছাত্রদের বসবাস এরাজ্যেও।জরাজীর্ণ কলকাতা মেডিক্যাল থেকে আর জি করের হস্টেল।

১ বছর আগে উত্তরে বন্যা, ভূমিধস। পাহাড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্নির্মাণ ও পুনর্বাসনের লক্ষ্যে বিজেপি সরকার। ৪৬৫টি প্রকল্পে ২৪৯.৮৬ কোটি টাকা। পোস্ট মুখ্যমন্ত্রীর।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি। আগামী ৩-৪দিন হালকা থেকে মাঝারি বৃ্ষ্টিপাতের পূর্বাভাস। মেঘের চাদরে ডুরপিন হেলিপ্যাড। মুখ্যমন্ত্রীর কপ্টার অবতরণে সমস্যা।

বিপর্যয়ের মধ্যেই ভূমিকম্প নেপালে। ভূমিকম্পে কাঁপল তিব্বত। ভূমিকম্পের উৎস ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। কম্পনের মাত্রা ৫.৩।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *