কলকাতা: আজ অভিষেকের PA-কে ফের CID-র তলব করা হয়েছে। জমি দুর্নীতি মামলার পর এবার চাকরির নামে প্রতারণা মামলায় তাকে ডেকে পাঠানো হয়েছে। গতকাল শালবনি জমি দুর্নীতি মামলায় সুমিত রায়কে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।শালবনি জমি দুর্নীতি মামলায় সুমিতের পরপর দু’দিন জিজ্ঞাসাবাদ চলেছে।
আরও পড়ুন, মমতার গাড়িতে ‘হামলা’, ‘তীব্র নিন্দা’ কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
ফের অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে তলব করল CID
শালবনির জমি দুর্নীতি মামলায় শনিবার প্রায় ১০ ঘণ্টা, রবিবার ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সোমবার ফের অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে তলব করল CID. এবার ডাকা হল ডেবরায় চাকরির নামে প্রতারণার অভিযোগের মামলায়। প্রায় ৩ মাস বেপাত্তা থাকার পর, শনিবার প্রথম সামনে আসেন, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্তসহায়ক সুমিত রায়। প্রায় ৩ মাস বেপাত্তা থাকার পর, শনিবার প্রথম সামনে আসেন, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্তসহায়ক সুমিত রায়।
শালবনি ও মেদিনীপুর ব্লকে বিস্তীর্ণ সরকারি জমি জালিয়াতি করে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ
শালবনি ও মেদিনীপুর ব্লকে বিস্তীর্ণ সরকারি জমি জালিয়াতি করে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। অভিযোগ, এই সরকারি জমির চরিত্র বদলে, প্লট করে, লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হয়।সীতারামপুরের বাসিন্দা সঞ্জয় রায় বলেন, এর আগেও তো আমরা চাষবাস করতাম এখানেই। কিন্তু এখন দেখছি যে বড় বড় পেট্রোল পাম্প হয়ে গেছে। এই জায়গাগুলো শুনছি প্রোমোটারদের মাধ্যমে মানে তাদের ব্যক্তিগত, সম্পত্তির মাঝে দাঁড়িয়ে গেছে।
এবিপি আনন্দ: সুজয় হাজরার সঙ্গে আপনার আর্থিক লেনদেন হয়েছিল?
সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আপ্ত সহায়ক : না না না।
এবিপি আনন্দ: সুজয় হাজরার সঙ্গে কোটি কোটি টাকার লেনদেন…
সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আপ্ত সহায়ক : এরকম কিছু হয়নি।
“আমি একটি মন্তব্যও করব না, কারণ তিনি তৃণমূল দলের কোনও পদাধিকারী নন..”
(‘কালীঘাট-তৃণমূল’) বিধায়ক কুণাল ঘোষ বলেন,যে ব্যক্তি তাঁকে নিয়ে আমি একটি মন্তব্যও করব না, কারণ তিনি তৃণমূল দলের কোনও পদাধিকারী নন। মামলার মেরিট নিয়ে কোনও মন্তব্য করছি না। শালবনি মামলায় সুমিত রায়ের নামে লুকআউট সার্কুলার এবং অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়।বৃহস্পতিবারই সুমিত রায়কে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।তারপরই পরপর দু’দিন CID-র কাছে হাজিরা দিলেন তিনি।
