এবার রাখীতেই মিটবে পুরনো বিবাদ? পূর্ণিমায় ৩ শুভ যোগের আশ্চর্য ফল ! কী বলছেন জ্যোতিষীরা?


রাখী পূর্ণিমা। ভাই – বোনের সম্পর্কের উদযাপন। পশ্চিমবঙ্গের মানুষের কাছে সম্প্রীতির উৎসব। এ বছর ২৮ অগাস্ট পালন হবে রাখীবন্ধন। এই দিনটি ঘিরে রয়েছে নানারকম বিশ্বাস। জ্যোতিষীরা বলছেন, এদিন একসঙ্গে তৈরি হচ্ছে ৩ শুভ যোগ। মনে করা হচ্ছে রাখীর দিন এই তিন শুভ যোগের প্রভাবে ভাই-বোনের সম্পর্কে বাড়তে পারে ভালোবাসা ও সম্প্রীতি। 

হিন্দু ধর্মে বিশ্বাস, এই বিশেষ দিনে বোনেরা ভাইয়ের হাতে রাখী পরিয়ে তাঁদের দীর্ঘায়ু, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।  সেই সঙ্গে শুভ যোগগুলো মাথায় রাখতে পারলে ভাল। এ বছর ২৮ অগাস্ট পালিত হবে রাখীবন্ধন। জ্যোতিষ ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনে একাধিক শুভ যোগের সমাপতন ঘটবে। এর মধ্যে রয়েছে রবি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ এবং শোভন যোগ। ফলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবারের রাখীবন্ধনের গুরুত্ব বেশি বলে মনে করা হচ্ছে।

রবি যোগ

শাস্ত্রীয় বিশ্বাসে রবি যোগকে দোষ বিনাশকারী শুভ যোগ হিসেবে মনে করা হয়। মনে করা হয়, এই শুভ সময়ে ধর্মীয় কাজ ও পুজো-পাঠ করলে ইতিবাচক ফল পাওয়া যায়। রাখীবন্ধনের দিন, রবি যোগের সময়ে ভাইয়ের হাতে রাখী পরানো শুভ বলে বিশ্বাস করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই সময়ে রাখী পরালে ভাইয়ের জীবনের বাধা-বিপত্তি ও নানা সমস্যা দূর হওয়ার পথ প্রশস্ত হয়। এই শুভ যোগে ভক্তি ও বিশ্বাসের সঙ্গে রক্ষা বন্ধনের আচার পালন করলে তা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়।

সর্বার্থ সিদ্ধি যোগ

জ্যোতিষশাস্ত্রে সর্বার্থ সিদ্ধি যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এই যোগে কোনও শুভ কাজ শুরু করলে তা সফল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় এবং কাঙ্ক্ষিত ফল লাভের পথ সহজ হয়। রাখীবন্ধনের দিনে এই যোগের উপস্থিতি উৎসবের গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই সময়ে ভাইকে রাখী পরালে তাঁর জীবনে সাফল্য, উন্নতি ও সমৃদ্ধির পথ খুলে যেতে পারে।   বিশ্বাস করা হয়, এর ফলে পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় থাকে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসে।

শোভন যোগ

শোভন যোগকেও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব বিস্তারকারী একটি শুভ যোগ হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী, এই যোগ পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি এবং সম্পর্কের মাধুর্য বাড়াতে সহায়ক। রাখী বন্ধনের মতো ভাই-বোনের সম্পর্ককেন্দ্রিক উৎসবে শোভন যোগের বিষয়টি তাই বিশেষ তাৎপর্যপূর্ণ। অনেকের বিশ্বাস, এই যোগের প্রভাবে ভাই-বোনের মধ্যে ভালোবাসা আরও গভীর হয় এবং পুরনো ভুল বোঝাবুঝি দূর হতে পারে।  একই সঙ্গে পরিবারের পরিবেশেও শান্তি ও সম্প্রীতি বজায় থাকে। এই শুভ যোগে রক্ষা বন্ধনের আচার পালন করলে পরিবারে ইতিবাচক পরিবেশ তৈরি হয়।  সুখ-শান্তি বজায় থাকে । 

 ৩ শুভ যোগের ত্রিবেণী সঙ্গম

এবারের রাখী বন্ধনে রবি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ ও শোভন যোগ—এই তিন শুভ যোগ একত্রিত হওয়াকে জ্যোতিষ ও ধর্মীয় বিশ্বাসের দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে এগুলি ধর্মীয় ও জ্যোতিষীয় বিশ্বাসের ভিত্তিতে প্রচলিত ধারণা । এর বৈজ্ঞানিক প্রমাণ নেই। উৎসবের মূল তাৎপর্য অবশ্যই ভাই-বোনের ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা, স্নেহ এবং একে অপরের পাশে থাকার অঙ্গীকার।

সূত্র : https://marathi.abplive.com/



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *