ময়ূখ ঠাকুর চক্রবর্তী, জামুড়িয়া : কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার ! উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি। ধৃত ২ কয়লা মাফিয়াকে নিয়ে গতকাল রাতে তল্লাশি STF-র। অন্ডালে ECL-এর পরিত্যক্ত কোয়ার্টারে মিলল ১৫টি আগ্নেয়াস্ত্র, ৫৬ রাউন্ড গুলি। উদ্ধার অস্ত্রের মধ্যে ৩টি পাইপগান, ১১টি পিস্তল, একটি রিভলভার। গত মাসে গ্রেফতার হয় খইরুল, মঙ্গলবার রাঁচি থেকে গ্রেফতার সামশের। ধৃত খইরুল ও সামশের কুখ্যাত কয়লা মাফিয়া, দাবি STF-এর। ধৃতদের জিজ্ঞাসাবাদেই অস্ত্রভাণ্ডারের সূত্র মেলে, দাবি STF-এর। সূত্র মিলতেই খইরুল-সামশেরকে নিয়ে তল্লাশিতে আগ্নেয়াস্ত্র, গুলি।
পশ্চিম বর্ধমানের অন্ডালে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার। গতকাল রাতে, অন্ডালের ECL-এর কোয়ার্টারে তল্লাশি চালিয়ে ১৫টি পিস্তল এবং প্রচুর গুলি বাজেয়াপ্ত করেছে বেঙ্গল STF. এর মধ্যে রয়েছে তিনটি ইম্প্রোভাইজড পাইপগান, চারটি 9mm পিস্তল, সাতটি .32 বোরের পিস্তল ও একটি .38 বোরের রিভলভার রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের মোট ৫৬ রাউন্ড গুলি। কয়লা মাফিয়া সামশের ও খইরুলকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। গত মাসে, খইরুলকে গ্রেফতার করা হয়। অন্যদিকে গত মঙ্গলবারই ঝাড়খণ্ডের রাঁচি থেকে গ্রেফতার করা হয় সামশেরকে। গতকাল রাতে, এই দুই ধৃতকে নিয়েই তল্লাশি অভিযানে নামে STF.
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
অন্যদিকে, শনিবার ৮ অগস্ট দক্ষিণ ২৪ পরগনায় ফের অস্ত্রভাণ্ডার উদ্ধার করেছে পুলিশ। জীবনতলা ও ক্যানিং থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। গত ৪ তারিখ গ্রেফতার করা হয় মাদক পাচারকারী সফিক নস্কর, ওরফে পিন্টুকে। অভিযুক্তকে জেরা করে মাকালতলা গ্রামে একটি গোয়ালঘর থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ক্যানিংয়ে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হয়েছে ১ জন। পুলিশের জালে তৃণমূল উপপ্রধান ঘনিষ্ঠ বাবলু মণ্ডল নামের এক ব্যক্তি। মধুখালি থেকে বাবলু মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূল উপপ্রধানের থেকে আগ্নেয়াস্ত্র নিয়েছিল অভিযুক্ত, দাবি পুলিশের।
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে এযাবৎ একাধিক জায়গায় অভিযান চালিয়েছে পুলিশ এবং রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র। কোথাও তৃণমূল নেতার বাড়ির কাছে পুকুরের নীচে থেকে উদ্ধার হয়েছে অস্ত্র। কোথাও মাটির তলায় লুকানো ছিল বস্তা ভর্তি টাকা। রাজ্যের নতুন বিজেপি সরকারের আমলে একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র।
