অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : আপাতত বৃষ্টি থেকে রেহাই নেই বঙ্গবাসীর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সোমবার ৬ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকেই ফের ভারী বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গেও। আবহাওয়া দফতর সূত্রে দাবি, আজ রবিবার ৫ জুলাই অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া – এই জেলাগুলিতে। এর পাশপাশি, ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ায়। সোমবার ৬ জুলাই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ জেলায়। অন্য়দিকে, মঙ্গলবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
আজ রবিবার ৫ জুলাই উপকূল সংলগ্ন জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল থাকায় সোমবার ৬ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ রবিবার ৫ জুলাই অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলায়। সোমবার ৬ জুলাই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। মঙ্গলবার ৭ জুলাই থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার – এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। বুধবার ৮ জুলাই ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।
আজ রবিবার ৫ জুলাই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, মঙ্গলবার ৭ জুলাই থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ। আজ রবিবার ৫ জুলাই ভারী থেকে অতি ভারী ( ৭ থেকে ২০ সেন্টিমিটার ) বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম – এই তিন জেলার দু-এক জায়গায়। জারি রয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টি ( ৭ থেকে ১১ সেন্টিমিটার ) হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলার দু-এক জায়গায়। জারি রয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলার দু-এক জায়গায়। জারি রয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। জারি রয়েছে হলুদ সতর্কতা।
Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
