Headlines

ক্যান্সারের ডাক্তার ‘সেজে’ চিকিৎসা করছিলেন, ৮টি চেম্বার, এবার পুলিশের জালে এই চিকিৎসক


রোগী সেজে চেম্বারে হানা! ডিগ্রি নিয়ে একাধিক অসঙ্গতি ধরা পড়তেই গ্রেফতারি। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে, MBBS, FRCS-এর ভুয়ো ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।                       

ধৃতের নাম বিশ্বরূপ আচার্য। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির মোট ৮টি চেম্বার ছিল। নিজেকে অনকোলজিস্ট হিসেবে পরিচয় দিতেন। রোগী প্রতি ৮০০ টাকা করে ভিজিট নিতেন। সম্প্রতি, সোনারপুরের ঘাসিয়ারা এলাকায় একটি বাড়িতে নতুন করে চেম্বার খোলেন বিশ্বরূপ আচার্য।                                                                                                          

তাঁর গতিবিধি নিয়ে সন্দেহ হওয়ায় বাড়ির মালিক গোটা বিষয়টি পুলিশকে জানান তিনি। এরপর রোগী সেজে তাঁর চেম্বারে হানা দেয় পুলিশ।                                                                         

সম্প্রতি সোনারপুরের ঘাসিয়ারা এলাকায় একটি বাড়িতে নতুন করে চেম্বার খোলেন অভিযুক্ত। তাঁর গতিবিধি নিয়ে সন্দেহ হওয়ায় বাড়ির মালিক বিষয়টি পুলিশকে জানান।

এরপর পুলিশ রোগী সেজে ওই চেম্বারে হানা দেয়। প্রাথমিক তদন্তে অভিযুক্তের পরিচয় ও ডিগ্রি নিয়ে একাধিক অসঙ্গতি সামনে আসে। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।

দীর্ঘদিন ধরে চিকিৎসক হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে বিশ্বরূপ আচার্যের বিরুদ্ধে। ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। কীভাবে তিনি এতদিন চিকিৎসা করছিলেন এবং তাঁর ব্যবহৃত নথি ও ডিগ্রিগুলি কোথা থেকে এল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।                                                                            



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *