গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ? চাঞ্চল্যকর মোড় বীরভূমে


পার্থপ্রতিম ঘোষ, ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম:  বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে যকের ধন। অনুব্রত-ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়ের ঠিকানায়। উদ্ধার হয়েছে সাড়ে ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা। টাকা-সোনা মিলিয়ে মোট অর্থের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে সাড়ে ৫০ কোটি।  গ্রেফতার করা হয়েছে মিনার মণ্ডলকে।

আরও পড়ুন, সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD

পশ্চিমবঙ্গের বুকে ফের উদ্ধার কোটি কোটি টাকা। প্রায় ২৯ কোটি টাকা! সেইসঙ্গে প্রচুর সোনা। এবার ঘটনাস্থল বীরভূম। যাঁর বাড়ি থেকে এই যকের ধন উদ্ধার হয়েছে, সেই মিনার মণ্ডল, আগে সরকারি বাস চালাতেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই মিনার মণ্ডল, বীরভূমের পাথর ব্য়বসায়ী টুলু মণ্ডলের আত্মীয়।আর এই বিপুল টাকাও টুলু মণ্ডলের সিন্ডিকেটের টাকা বলেই জানাচ্ছে পুলিশ। ভোরে আলো তখন সবে ফুটেছে । মহম্মদবাজার থানার পুলিশের কনভয় এসে দাঁড়াল দেউচা বাসস্ট্যান্ডের কাছে। ঘিরে ফেলা হয় রাস্তার পাশের একটি বাড়ি। গাড়ি থেকে নামানো হয় বিশাল বিশাল ট্রাঙ্ক। ট্রাঙ্ক আনা হয় টোটো এবং মোটরবাইকে করেও। আনা হয় একাধিক টাকা গোনার মেশিন। কিন্তু প্রথমে দরজা খুলতে চাননি বাড়ির মালিক মিনার মণ্ডল। পুলিশ সূত্রে খবর, দরজা ভেঙে আটক করা হয় মিনার মণ্ডল ও তাঁর ছেলেকে। 

গোপন কুঠুরিতে রাখা ছিল আলমারি, সেখানেই রাখা ছিল কোটি কোটি টাকা টাকা। গভীর রাত অবধি চলেছে টাকা গোনার কাজ, সকালের আলো ফুটতেই সোনার বাট এবং টাকা বাজেয়াপ্ত করে তোলা হল পুলিশের গাড়িতে। পুরো বাড়িটিকে ঘিরে রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশের শীর্ষ কর্তা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে জানিয়েছেন, আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। তদন্ত চলেছে। বাড়িটিকে সিল করে দেওয়া হবে কিনা, প্রশ্নের উত্তরে, তিনি জানিয়েছেন, যেটা তল্লাশিতে পাওয়া গিয়েছে, সেটা বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যেই। এবং যেহেতু বিষয়টি এই মুহূর্তে স্পর্শকাতর, তাই বাড়িটিও সিল করা হচ্ছে। গ্রেফতার করা হয়েছে মিনার মণ্ডলকে। টানতে টানতে তোলা হল প্রিজন গাড়িতে। 

যদিও ধৃত মিনার মণ্ডলের স্ত্রী ও ছেলে সাংবাদিকদের জানিয়েছেন, তাঁরা আগে এর বিষয়ে কিছুই জানতেন না। গোটা বিষয়টির সূত্রপাত হয়, মঙ্গলবার সন্ধ্যে নাগাদ।  সূত্রের খবর সোমবার বীরভূম পুলিশের হাতে ধরা পড়ে ৮ ডাকাত। তারা মোটরবাইকে চেপে যাচ্ছিল। সঙ্গে ছিল অস্ত্র। তাদের দেখে সন্দেহ হতেই, পাকড়াও করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সূত্রের খবর, পুলিশের প্রশ্নে অভিযুক্তরা জানায়, তারা ডাকাতির জন্য় এসেছে। অভিযুক্তদের একজন জানায়, তাদের কাছে খবর আছে, স্থানীয় মিনার মণ্ডলের বাড়িতে প্রচুর নগদ টাকা রয়েছে। তারপরই অভিযুক্তদের ১ জনকে সঙ্গে করে রাতে মিনার মণ্ডলের বাড়িতে যায় পুলিশ। তারপরই টাকা ও সোনার পাহাড় উদ্ধার হয়।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *