নয়া দিল্লি: যন্তর মন্তরে পড়ুয়া বিক্ষোভ চলাকালীন RAF-এর ব্যবহৃত Ammunition log সংরক্ষণ করে রাখতে নির্দেশ। কেন্দ্রকে Ammunition log সংরক্ষণের নির্দেশ সুপ্রিম কোর্টের। পেলেট গান ব্যবহার নিয়ে শুনানিতে নির্দেশ প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি V মোহনার বেঞ্চের।
নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের সময়ে ছর্রা গুলি চালানোর অভিযোগ ওঠে। তাতে বেশ কয়েক জন জখমও হন বলে অভিযোগ। এ অবস্থায় ছর্রা গুলির ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার আর্জিতে মামলা হয় সুপ্রিম কোর্টে। মামলাকারীদের মধ্যে দু’জনের দাবি, তাঁরা আন্দোলনের সময়ে ছর্রা গুলিতে জখম হয়েছেন।
একমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতেই পেলেট গান ব্যবহার করার ক্ষমতা রয়েছে পুলিশের, জানাল সুপ্রিম কোর্ট। গতকাল দিল্লি পুলিশের অত্যাচারের অভিযোগকে সামনে এনে, অমিত শাহর পদত্যাগ দাবি করেছিলেন রাহুল গান্ধী। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে CRPF, RAF-এর দায়িত্বে। পার্লামেন্ট স্ট্রিট থানায় যে GD দায়ের হয়েছে, সেখানে উল্লেখ রয়েছে পেলেট গান ফায়ারিংয়ের। গোটা বিষয়টির দায়িত্ব অস্বীকার করতে পারেন না অমিত শাহ, মন্তব্য সাংসদ মহুয়া মৈত্রর।
আরও পড়ুন, ‘বলছিলাম আপনারা চলে আসুন…’ শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন…
উত্তাল সংসদ, আজও সংসদের মকরদ্বারে বিক্ষোভ বিরোধীদের বিক্ষোভে যোগ দেন প্রিয়ঙ্কা গান্ধী। ‘যন্তরমন্তরে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ কার?’ বিক্ষোভে বারবার তোলা হয় এই প্রশ্ন, দেওয়া হয় স্লোগান।
পড়ুয়া বিক্ষোভ দমনে পুলিশের ‘বর্বরতা, এক্স হ্যান্ডলে পোস্ট রাহুল গান্ধীর। সুপ্রিম কোর্টের নজরদারিতে উচ্চ স্তরের স্বাধীন কমিটি গড়ে তদন্তের দাবি রাহুলের। ‘কেন অমিত শাহ সংসদে আসতে ভয় পাচ্ছেন?’ পড়ুয়াদের উপর নির্মম হিংসার ব্যাখ্যা চাই, এক্স হ্যান্ডলে পোস্ট রাহুল গান্ধীর।
