মেচেদা: বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার দোকানদারদের কাছ থেকে জোর করে টাকা তোলার অভিযোগ উঠল স্থানীয় বিএমএস (Bharatiya Mazdoor Sangh) নেতা পরিচয় দেওয়া গোপাল মণ্ডল এবং তাঁর দুই সহযোগী শেখ সুম্বানি ওরফে জুম্মন এবং শেখ মতির বিরুদ্ধে। ব্যবসায়ীদের অভিযোগ, বিশ্বকর্মা পুজোর নাম করে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছিল।
অভিযোগ অনুযায়ী, দাবি মতো টাকা না দিলে ব্যবসায়ীদের মারধর করা হত। মেচেদা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গোপাল মণ্ডলের একটি অফিস রয়েছে। স্থানীয়ভাবে তিনি নিজেকে শহিদ মাতঙ্গিনী ব্লকের বিএমএস (Bharatiya Mazdoor Sangh) সভাপতি বলে পরিচয় দিতেন বলে অভিযোগ। তাঁর দুই সহযোগীকে সঙ্গে নিয়ে এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছিল বলেও অভিযোগ ব্যবসায়ীদের।
গতকাল ব্যবসায়ীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ (West Bengal Police) গোপাল মণ্ডলের দুই সহযোগী শেখ সুম্বানি ওরফে জুম্মন এবং শেখ মতিকে গ্রেফতার করে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, গতকাল রাতেই মেচেদায় গোপাল মণ্ডলের ওই অফিসে যান বিজেপি (BJP) নেতা-কর্মীরা। সেখানে তাঁরা চড়াও হয়ে গোপাল মণ্ডলকে টেনে-হিঁচড়ে এবং ধাক্কাধাক্কি করে অফিস থেকে বের করে দেন বলে অভিযোগ। এরপর তাঁর অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পরে বিজেপি (BJP) নেতৃত্বের তরফে মাইকে প্রচার করে স্থানীয় ব্যবসায়ীদের কাউকে তোলা না দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। ঘটনাকে কেন্দ্র করে মেচেদা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
