কলকাতা: বৃহস্পতিবার, ৯ জুলাই বিকেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে নবান্নে পৌঁছলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। অবশ্য শুধু ইউসুফ পাঠান একা নন, তার সঙ্গে আরও তিন তৃণমূল প্রাক্তনীও কিন্তু আজ নবান্নে উপস্থিত হয়েছিলেন। ইউসুফ পাঠানের পাশাপাশি শতাব্দী রায়, খলিলুর রহমান এবং আবু তাহের খানও আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ বৈঠক করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। দিন তিনেক আগে, সোমবার প্রসেনজিতের বাড়ি গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু অধিকারীর কাছে প্রসেনজিৎ। ২৪ জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার তিন আসনে উপনির্বাচন। রাজ্যসভা উপনির্বাচনের আগে অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রসেনজিতের সাক্ষাতে জল্পনা তুঙ্গে।
গত সোমবার প্রসেনজিতের বাড়ি যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তী উপলক্ষ্যে এসেছিলেন এই রাজ্যে। অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ শুভেন্দু অধিকারীর কাছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ২৪ জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন। আর সেই রাজ্যসভা উপনির্বাচনের আগে অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রসেনজিতের সাক্ষাতে বাড়ছে জল্পনা।
এরই মাঝে আবার আজই বিজেপির সল্টলেকের অফিসে পৌঁছে গিয়েছেন সুখেন্দুশেখর রায় ও সুস্মিতা দেবের মতো রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদরা। এই দুইজনেই বিজেপিতে যোগ দিয়েছেন। এ ছাড়াও বিজেপিতে যোগ দিলেন আর এক রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ প্রকাশ চিক বরাইকও। তবে কি এবার বিজেপির রাজ্যসভার প্রার্থী হচ্ছেন সুখেন্দুশেখর ও প্রকাশ চিক বরাইক? গত সোমবার অমিত শাহের সঙ্গে দেখা করেন সুখেন্দুশেখর রায়। আগেই রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক। উল্লেখ্য, ২৪ জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন। সুখেন্দুশেখর রায়, প্রকাশ চিক বরাইক ও সুস্মিতা দেবের পদত্যাগের ফলেই হবে এই নির্বাচন।
রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘এই ৩ সাংসদ বিজেপিতে যোগ দেওয়ায় তাঁরা খুশি, খুশি হয়েছেন বিজেপি কর্মীরাও। যদিও রাজ্য সভায় তাঁরা প্রার্থী হচ্ছেন কি না, তা নিয়ে কিছুই খোলসা করে বলেননি রাজ্য বিজেপির সভাপতি। সুখেন্দু শেখর রায় পাস থেকে বলেন, আপাতত বিজেপির সভায় আমাদের দেখতে পাবেন।’
Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল
