ভয়ানক দুর্ঘটনা। পিছন থেকে একটি গাড়িতে ধাক্কা মারল একটি ট্রাক। গাড়িতে থাকা চালক-সহ চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং ট্রাকটির চালকেরও আঘাতের কারণে মৃত্যু হয়েছে। ট্রাকের খালাসি গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন রয়েছেন। অর্থাৎ, দুর্ঘটনায় মোট পাঁচজন মৃত এবং জখম এক। মহারাষ্ট্রের পুলগাঁও থানা এলাকায় ওয়ার্ধায় সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে। হাইওয়ে পুলিশ ও পুলগাঁও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলি পুলগাঁও গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে।
Wardha, Maharashtra: Five people were killed, and one person sustained serious injuries in a horrific road accident on the Samruddhi Expressway near the Virul Interchange under the jurisdiction of Pulgaon Police Station, according to Wardha Police.
The accident occurred after an… pic.twitter.com/6U46D5X1FX
— ANI (@ANI) July 20, 2026
দিনকয়েক আগেও ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল মহারাষ্ট্রে। নিয়ন্ত্রণ হারিয়ে পর পর গাড়িতে ধাক্কা মারে বাস। ভয়াবহ দুর্ঘটনায় অন্তত দুই-তিনজনের জখম হওয়ার খবর পাওয়া যায়। খবর অনুয়ায়ী, প্রায় ১৪টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এরমধ্যে ১২-১৩টি অটো। দুর্ঘটনার জেরে একের পর এক গাড়িতে বড়রকম ক্ষতি হয়। জখমদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুম্বইয়ে আন্ধেরি পশ্চিমের ঘটনা। দুর্ঘটনার পর বাসচালক জানান, ব্রেক ফেল করে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। ব্রেক ফেল করে যাওয়ায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
তার কয়েকদিন আগেও ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল মহারাষ্ট্রে। স্কুলে যাওয়ার পথে উল্টে যায় ৫০ জন ছাত্র-ছাত্রীবাহী স্কুলবাস। দুর্ঘটনায় ১৫ জন ছাত্র জখম হয়। রাস্তার একপাশে পুরো উল্টে যায় বাসটি। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে জড়ো হন অনেকে। মহারাষ্ট্রের আহিল্যানগরে ঘটনাটি ঘটে। রিপোর্ট অনুযায়ী, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় স্কুলবাসটি। তাতে একের পর এক ছাত্র জখম হয়। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।
এর আগে মহারাষ্ট্রে স্কুলবাসের ওপর উপড়ে পড়েছিল আস্ত বট গাছ। সেইসময় বাসটিতে ছিল বেশ কয়েকজন ছাত্র। দুর্ঘটনার জেরে ১১ বছরের এক স্কুলছাত্রের মৃত্যু হয়। জখম হয় আরও চারজন। মহারাষ্ট্রের চেম্বুরে একটি বেসরকারি স্কুলবাসে ঘটনাটি ঘটে। দুপুর ২টো ৫৮ মিনিট নাগাদ চেম্বুরে হেরিজেট প্রাইডের কাছে ১১ নম্বর রোডে দুর্ঘটনাটি ঘটে। খবরটি BMC, মুম্বই দমকলে জানানো হয়। ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল।
