সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের


ম্যাঞ্চেস্টার: অবশেষে সেই দিনটা চলেই এল। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। যে পোস্ট নিজের সোশ্য়াল মিডিয়ায় করেছিল বৈভব। তার মধ্য়েই ইঙ্গিত ছিল। আর সেই ইঙ্গিতই সত্যি হল। ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে দ্বিতীয় টি-টােয়েন্টি ম্য়াচে ভারতের জার্সিতে অভিষেক হল বিহারের বিস্ময় কিশোরের। সচিন তেন্ডুলকরের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক হল বৈভবের। আন্তর্জাতিক ক্রিকেটে এত কম বয়সে আর কোনও ক্রিকেটারের কখনও অভিষেক হয়নি। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ে জুটি বাঁধবে কিশোর বৈভব। সঞ্জু স্যামসনকে বসিয়ে তাকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্য়ানেজমেন্ট।

আয়ারল্যান্ড সিরিজে দলের সঙ্গে ঘুরেছে। ইংল্যান্ডের মাটিতে প্রথম ম্য়াচেও রিজার্ভ করা হয়েছিল। কিন্তু ছন্দে থাকা বৈভবকে বসিয়ে রাখায় সমালোচিত হতে হয়েছিল কোচ ও অধিনায়ককে। টিম ম্য়ানেজমেন্টের দিকেও আঙুল উঠেছিল। তার মধ্য়ে সঞ্জু স্যামসন ফর্মে নেই। রান পাননি শেষ তিনটি ম্য়াচেও। এই পরিস্থিতিতে বিসিসিআইয়ের তরফেও রাজীব শুক্ল জানিয়েছিলেন যে বৈভবকে নেওয়া না নেওয়াটা পুরোটাই কােচ ও অধিনায়কের সিদ্ধান্ত। তাই হয়ত চাপে পড়েই বৈভবকে খেলাতে বাধ্য হয়েছিল টিম ম্য়ানেজমেন্ট।

টসের আগে তিলক বর্মা ন্যাশনাল ক্যাপ তুলে দেন বৈভব সূর্যবংশীর হাতে। টসের সময় শ্রেয়স আইয়ার বলেন, ‘একটাই বদল করা হচ্ছে আমাদের একাদশে। সঞ্জু স্যামসনের পরিবর্ত হিসেবে বৈভব সূর্যবংশীকে সুযোগ দেওয়া হয়েছে। গত কয়েক মাস ধরে সবাই ওর ব্যাটিং দেখেছে। ও আইপিএলের মঞ্চে কী করেছে, তা সবাই দেখেছে। এখনই সেরা সময় ওকে সুযোগ দেওয়ার। আশা করি ছন্দ আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে পারবে।’

 

বৈভব নিজের সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছিল একটি ছবি দিয়ে ‘নতুন অধ্যায় শুরু’। যা দেখে অনেকেই আন্দাজ করেছিলেন যে হয়ত ম্য়াঞ্চেস্টারে অভিষেক হতে চলেছে বৈভবের। ঠিক সেটাই হল। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাঁর অভিষেক হল। আইপিএলে গত মরশুমে অরেঞ্জ ক্যাপ জিতেছিল বৈভবই। এছাড়াও পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছিল সে। এখন দেখার বিশ্বমঞ্চে কতটা সাম্রাজ্য বিস্তার করতে পারে সে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *