Headlines

স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?


কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় কি সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত। OBC সংরক্ষণ কত শতাংশ, তা নিয়ে ধন্দে মধ্যশিক্ষা পর্ষদ। সম্ভাবনা তৈরি হয়েছিল যে রাজ্যে পালাবদলের পর স্কুলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে। কিন্তু সেই সম্ভাবনার আকাশে হঠাৎ মেঘ কেন? মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থী যাচাইয়ের যে তারিখ দেওয়া হয়েছিল, তা আপাতত স্থগিত রাখা হচ্ছে। কিন্তু কেন ভেরিফিকেশনের তারিখ স্থগিত রাখা হল? মধ্যশিক্ষা পর্ষদের তরফে অনগ্রসর কল্যাণ দফতরের ৭ অগস্টের একটি অর্ডার সামনে আনা হয়েছে। সেখানে ওবিসি সংরক্ষণ নিয়ে আদালতের নির্দেশ স্পষ্ট করা হয়েছে। 

‘তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?’, মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন 

বিগত সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে ২৬ হাজারের চাকরি বাতিল হয়েছে। তারপর নতুন করে পরীক্ষা হয়েছে। নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছিল বিগত সরকারের আমলেই। কিন্তু এবার হঠাৎ করেই নিয়োগ প্রক্রিয়ার একটা পর্যায়ে যখন মেডিক্যাল ভেরিফিকেশন হচ্ছে, পুলিশ ভেরিফিকেশন হচ্ছে, কার্যত নিয়োগপত্র দেওয়ার আগের পর্যায়ে, সেই সময়ে এভাবে স্থগিতাদেশ দেওয়ায় এতদিন ধরে যাঁরা চাকরির জন্য অপেক্ষা করছিলেন তাঁরা নতুন করে সংশয়ে ভুগতে শুরু করেছেন, নতুন করে সঙ্কটে পড়েছেন। তাহলে কি আবার নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হবে? এই আশঙ্কা দেখা দিয়েছে চাকরিপ্রার্থীদের মনে। 

৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর ‘জাল DCR’ কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ? 

প্রসঙ্গত উল্লেখ্য, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ৩১ অগাস্টের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। নিয়োগ প্রক্রিয়া শেষ করার ডেডলাইন বেঁধে দিয়েছিল দেশের শীর্ষ আদালত। নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার আগেই মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত থাকবে। 

ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, মঙ্গলে স্বাস্থ্যভবনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক 

রাজ্যে পালাবদলের পর নতুন সরকার তাদের বাজেটে ৫০ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তাব দিয়েছে। রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছে ২২ জুন। সেখানে ৫০ হাজার শিক্ষক-অধ্যাপক নিয়োগের প্রস্তাব দেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। 

নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *