UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী


Online Payment : UPI লেনদেনে টাকা কাটার বিষয়টি নিয়ে জল্পনার মাঝেই এবার সরকারের তরফে এল জবাব। খোদ রাজ্যসভায় দাঁড়িয়ে এই নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। লোকসভার পর এবার রাজ্য়সভাতেও পাস হয়ে গেল ট্যাক্সেসন বিল।

কী বললেন অর্থমন্ত্রী

এদিন রাজ্যসভায় ট্যাক্সেসন বিল পাস হয়ে যাওয়ার পর UPI নিয়ে মুখ খোলেন সীতারামন। তিনি বলেন, UPI লেনদেনের ক্ষেত্রে কোনও চার্জ দিতে হবে না, আগের মতোই বিনামূল্যে পাবেন এই পরিষেবা। পাশাপাশি Merchant Discount Rate (MDR) নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। গত সপ্তাহেই লোকসভায় পাস হয়েছিল এই সংশোধনী বিল। এবার যা অর্থমন্ত্রীর বিল সম্পর্কে আলোকপাতের পর রাজ্যসভাতে ধ্বনি ভোটে পাস হয়ে গেল।     

ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চার্জ দিতে হবে ?

এদিন বিল পাসের সময় সীতারামন জানিয়ে দেন, অনেকেই বলছেন-এই বিল পাসের পর UPI লেনদেনে টাকা দিতে হবে। UPI পেমেন্ট আসার পর থেকে যেন এটা ফ্রি ছিল, এখনও সেরকম এখানে লেনদেনে কোনও টাকা দিতে হবে না। এখানেই শেষ নয়, অর্থমন্ত্রী বলেছেন, Merchant Discount Rate (MDR) নিয়ে আগামী দিনে সিদ্ধান্ত নেবে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। এই ধরনের কোনও সার্ভিস চার্জের প্রয়োজন নিয়ে তারাই সিদ্ধান্ত নেবে। তাই বুঝতে হবে, এখনও কোনও  MDR ফ্রেম ওয়ার্ক তৈরি করা হয়নি।

ভিসা, মাস্টার কার্ডের কী হবে ?

তবে ইলেট্রনিক মার্চেন্টস যেমন ভিসা, মাস্টার কার্ডের মতো ব্যবসায়ীরা MDR দিয়েই যাচ্ছেন। এরা ১.৫ শাতংশ থেকে ২ শতাংশ বা তার বেশি ক্রেডিট কার্ডে সার্ভিস চার্জ দেন। ডেবিট কার্ডের ক্ষেত্রে এই চার্জের পরিমাণটা ০.৯০ শতাংশ। এখনও কাস্টমারদের থেকে UPI-এ লেনদেনের জন্য আলাদা কোনও চার্জ নেয় না এই সার্ভিস প্রোভাইডাররা ।  উল্টে এই বিজনেস হাউসগুলি, কার্ডের ব্যবহার বৃদ্ধি করার জন্য, ডিসকাউন্ট ও EMI অফার দিয়ে থাকে। 

ফ্লিপকার্ট, অ্যামাজন পে থেকে টাকা কাটবে ?

অর্থমন্ত্রী আরও জানান, সাধারণ UPI ব্যাহারকারীদের থেকে চার্জ না কাটলেও ১০,০০০ টাকা থেকে ১ লাখ টাকার কেনাকাটায় এই সার্ভিস প্রোভাইডাররা ক্রেতাদের ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, নো কস্ট EMI অপশন, অ্যাডিশনাল ক্যাসব্যাক অপশন ও এক্সচেঞ্জ বোনাসের মতো সুবিধা দিয়ে থাকে। এরা ব্যবহারকারীদের থেকে সার্ভিস চার্জ বাবদ টাকা না কাটলেও নিজেদের সেলস বৃদ্ধি করতে পারছে, সেই কারণেই এখনও বিনামূল্যে অনলাইনে কেনাকাটা করতে পারছেন সাধারণ ক্রেতারা।

আরও পড়ুন : PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *