8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর


Salary News: একেবারে বদলে যেতে পারে পুরো বেতন কাঠামোর চিত্র। অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) এক লাফে অনেকটাই বেড়ে যেতে পারে বাড়িভাড়া ভাতা। সেই ক্ষেত্রে ৩০ থেকে ৪০ শতাংশ বাড়তে পারে এই ভাতা। একটি নির্দিষ্ট শ্রেণির শহরের জন্যই এই সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের একাংশ।

কাদের জন্য কী প্রস্তাব
সম্প্রতি অষ্টম বেতন কমিশনের কাছে এই নিয়ে প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মী সংগঠনগুলি। যেখানে লেভেল ৫ কর্মীদের জন্য HRA বা হাউজ রেন্ট অ্যালাউন্স বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সেই অনুযায়ী প্রতি মাসে বাড়িভাড়া ভাতা ১৫,৭৬৮ টাকা পর্যন্ত হতে পারে।

কী এই বাড়িভাড়া ভাতা ?
আসলে কর্মীদের বাড়ি বা ঘরের জন্য বেতনে হাউজ রেন্ট অ্যালাউন্স বা HRA যোগ করে দেয় কোম্পানিগুলি। আপনিও যদি কোনও ভাড়া বাড়িতে থাকেন, তাহলে আপনার পকেটের জন্য লাভদায়ক হবে এই HRA । পাশাপাশি ইনকাম ট্যাক্স ছাড়ের ক্ষেত্রেও কাজে লাগে এই সুবিধা। আপনি যদি পুরনো কর ব্যবস্থা ধরে চলেন তাহলে এটি আপনাকে ইনকাম ট্যাক্স অ্য়াক্টের 10(13A) ধারা অনুসারে কর ছাড়ের সুবিধা দেবে।  

সপ্তম বেতন কমিশনে কত টাকা দেওয়া হত ?

কেন্দ্রীয় সরকারি কর্মীদের পরিসংখ্যান বলছে, সপ্তম বেতম কমিশনে লেভেল ৫ কর্মীদের ন্যূনতম বেতন রয়েছে ২৯,২০০ টাকা। যেখানে বাড়িভাড়া ভাতা বাবদ কর্মীরা মাসে পাচ্ছেন এই বেতনের ৩০ শতাংশ বা ৮৭৬০ টাকা। সরকারি নিয়মে বলা হয়েছে, কোনও কারেণ DA বা মহার্ঘ ভাতা ৫০ শতাংশ ছাড়ায়ে গেলে HRA ৩০ শতাংশ ছাড়ানো উচিত। এক্স ক্যাটেগরির শহরের ক্ষেত্রেই লেভেল ৫ কর্মীরা পাবেন এই বাড়িভাড়া ভাতা।

বর্তমানে DA ৫০ শতাংশ বেড়ে গেলেও বাড়িভাড়া ভাতা বাড়েনি। এই ভাতার পরিমাণটাই বাড়াতে বলছে কেন্দ্রীয় সরকারি কর্মী সংগঠনগুলি। তাদের দাবি, এই স্কেলে কর্মীদের বেসিক পে ২৯,২০০ টাকা থেকে বাড়িয়ে অষ্টম বেতম কমিশনে ৬১,৩২০ টাকা করা হোক। সেই ক্ষেত্রে HRA ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতংশের দাবি তুলেছে সংগঠন। সেই ক্ষেত্রে ৮৭৬০ টাকার HRA বেড়ে ২৫,৫২৮ টাকা হবে। 

কীভাবে HRA-র হিসেব হয়

সরকার ও বেসরকারি কোম্পানিগুলি দেশের বিভিন্ন শহরকে তিনটি শ্রেণিতে ভাগ করেছে। 

১ ক্যাটেগরি X – এই ক্যাটেগরি বা বিভাগ দেশের মহানগরগুলির জন্য প্রযোজ্য। যার মধ্য়ে পড়ে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুর মতো শহর। এখানে জীবনযাত্রার খরচ অনেক বেশি। সেই কারণে সবথেকে বেশি বাড়িভাড়া ভাতা দেওয়া হয়। এই ক্ষেত্রে বেসিক বেতনের ৩০ শতাংশ HRA পাওয়া যায়।

২  ক্যাটেগরি Y – এই বিভাগে টায়ার ২ যেমন পটনা, লখনউ, জয়পুরের মতো শহরের ক্ষেত্রে HRA বেসিক বেতনের ২০ শতাংশ দেওয়া হবে।

৩ ক্যাটেগরি Z – এই বিভাগে পড়ছে ছোট শহর ও গ্রামীণ এলাকার মতো জায়গাগুলি। যেখানে  বেতনের ১০ শতাংশ HRA হিসেবে দেওয়ার নিয়ম রয়েছে।

আরও পড়ুন : ৫৮,০০০ টাকা হতে পারে এদের ন্যূনতম পেনশন ? ৭ সেপ্টেম্বর বসছে অষ্টম বেতন কমিশনের বৈঠক

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *