সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী


কলকাতা: সরকার পরিবর্তনের পর, প্রতিশ্রুতি অনুযায়ী জুন মাস থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা দিতে শুরু করেছে রাজ্য সরকার। তাই প্রতিটা মাসের শুরুতেই পশ্চিমবঙ্গের মা-বোনেরা অপেক্ষায় থাকেন কখন এই যোজনার ৩০০০ টাকা তাঁদের অ্যাকাউন্টে ঢুকবে। আগস্ট মাসে টাকা ঢুকতে একটু দেরি হলেও, সেপ্টেম্বর মাসে কবে ঢুকবে টাকা সেই বিষয়ে সোমবার নবান্ন থেকে দিনক্ষণ ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

বৃদ্ধ-বৃদ্ধা, বিশেষভাবে সক্ষম এবং স্বামীহীনাদের জন্য ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা করতে সোমবার নবান্ন সভাঘরে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এখান থেকেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বেশ কিছু গুরুত্তপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  গত ২৪ অগাস্ট শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, প্রতি মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু সেপ্টেম্বরে একটু পরিবর্তন হল সেই নিয়মে। তিনি জানান, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনের দিন থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে অ্যাকাউন্টে। 

আরও পড়ুনএক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী

সেপ্টেম্বরে কবে ঢুকবে টাকা ? 

শুভেন্দু অধিকারী বলেন, ”আমরা ২৫ থেকে ৬০ বছর বয়সীদের জন্য অন্নপূর্ণা যোজনা এনেছি। তারও কিছু নিয়ম নীতি আমরা করেছি। ইতিমধ্যে ১ কোটি ৪৮ লক্ষ মহিলা অগাস্ট মাসে পেয়েছেন। সেপ্টেম্বর মাসে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন, ১৭ সেপ্টেম্বর আমরা টাকা ট্রান্সফার করব। এবং সেই দিন অন্নপূর্ণা দিবস পালিত হবে গোটা রাজ্য জুড়ে।”

১৫০০ টাকা কাদের সারেন্ডার করার কথা বললেন মুখ্যমন্ত্রী ?  

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ”আপনাদের বয়স যাদের ৬০-এর মধ্যে, অর্থাৎ ২৫ থেকে ৬০-এর মধ্যে, আপনার এই ১৫০০ টাকাটা সারেন্ডার করে ৩০০০ টাকার অন্নপূর্না ভাতা নিন। আপনারা তাহলে ৩০০০ টাকা, একটু বেশি অঙ্কের অর্থ পাবেন। আপনাদের সুবিধা হবে। ১৫০০-এর পরিবর্তে ৩০০০ টাকা নিন।  আপনার এই ১৫০০-এর বিষয়ে নিকটবর্তী বিডিও অফিসে বা পুরসভায় যোগাযোগ করুন। আমি আমাদের নারী ও শিশু সংক্রান্ত ডিপার্টমেন্টকে (Department of Women & Child Development and Social Welfare) বলব, তাঁরাও যেন এই বিষয়ে প্রপার গাইডলিন দিয়ে সাহায্য করেন। তাহলে আপনি বাড়তি ১৫০০ টাকা পাবেন।” 

আরও পড়ুন‘১৫০০ সারেন্ডার করে ৩০০০ টাকা নিন’, অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *