Headlines

LPG Price Hike : আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ! সাধারণের খরচ বাড়বে, কী বলল কেন্দ্র ?


Gas Cylinder Price : আরও চিন্তা বাড়তে পারে সাধারণের। আবারও দাম বাড়তে পারে রান্নার গ্যাসের (LPG Price Hike)। সম্প্রতি সেই ইঙ্গিতই দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। জেনে নিন, কী বলেছেন প্রহ্লাদ যোশী।

রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধিতেও পুড়ছে আমজনতার পকেট
রবিবারই এক ধাক্কায় অনেকটাই দামি হয়েছে রান্নার গ্যাস (LPG)। বিশ্বজুড়ে চলমান ইউএস-ইরান (আমেরিকা ও ইরান) যুদ্ধের আবহে জ্বালানি তেলের পর এবার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধিতেও পুড়ছে আমজনতার পকেট। আন্তর্জাতিক বাজারের এই মুদ্রাস্ফীতির জেরে গত রবিবার (৭ জুন) দেশজুড়ে বৃদ্ধি পেয়েছে ঘরোয়া রান্নার গ্যাসের দাম। তবে এখানেই শেষ নয়, সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, আগামী দিনেও ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম আরও বাড়তে পারে।

সম্প্রতি রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ভাবাচ্ছে আম আদমিকে
 এক ধাক্কায় ২৯ টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসের। রবিবারই এই বৃদ্ধির পর দিল্লিতে একটি ১৪.২ কেজির সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৪২ টাকা। এর আগে বাণিজ্যিক গ্যাসের (Commercial Cylinder) দামও দফায় দফায় বৃদ্ধি পাওয়ায় চরম উদ্বেগের মধ্যে রয়েছেন ব্যবসায়ী থেকে শুরু করে রেস্তোরাঁ ও খাদ্য ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা। এখানেই শেষ হয়নি খাঁড়ার ঘা, পেট্রোল ও ডিজেলের দামও গত কয়েক দিনে ঊর্ধ্বমুখী।

কী কারণে এই দামবৃদ্ধি
এই মূল্যবৃদ্ধি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি জানিয়েছেন যে, বিশ্বজুড়ে চলতে থাকা গভীর সংকটের কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকার। তার বক্তব্যে, রয়েছে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির মূল কারণ। নীচে যা দেওয়া হল.. 

পরিবহণ ও পণ্য খালাসের সমস্যা: আন্তর্জাতিক সংকটের কারণে সারা বিশ্বে পণ্য পরিবহণ ও ট্রান্সশিপমেন্ট (এক জাহাজ থেকে অন্য জাহাজে মাল তোলা) মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সীমিত উৎস: বর্তমানে খুব কম জায়গা থেকেই এলপিজি বা রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে। ফলে সরবরাহের ওপর চাপ বেড়েছে এবং আন্তর্জাতিক বাজারে এর বেস প্রাইস বা মূল দাম অনেকটাই বেড়ে গেছে।

বিমা ও যাতায়াতের খরচ বৃদ্ধি: এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য পরিবহণে এখন প্রায় ৪০ থেকে ৪৫ দিন পর্যন্ত সময় লেগে যাচ্ছে। দীর্ঘ সময় লাগার কারণে যাতায়াত খরচ ও পণ্যের বিমা করার খরচ আকাশছোঁয়া হয়ে গেছে।

মন্ত্রী বলছেন, ‘আমরা দুঃখিত ও অনুতপ্ত’
সম্প্রতি রান্নার গ্যাসের দাম বৃদ্ধির পরই মুখ খুলেছে সরকার। জনসাধারণের ক্ষোভের কথা মাথায় রেখে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, “গ্যাস সিলিন্ডারের দাম বাড়ার কারণে আমরাও সমানভাবে দুঃখিত ও অনুতপ্ত। কিন্তু এই সিদ্ধান্তের সমালোচনা করার আগে মানুষকে বিশ্বের বর্তমান পরিস্থিতি বুঝতে হবে। পুরো পৃথিবী এখন একাধিক গুরুতর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।”

তাঁর মতে, “আমরা সাধারণ মানুষের সমস্যা নিয়ে চিন্তিত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে গ্যাসের দাম বাড়ানো ছাড়া সরকারের কাছে আর কোনও উপায় ছিল না। এই সময়ে এটি আবশ্যিক হয়ে দাঁড়িয়েছিল।” সরকারের এই বিবৃতির পর এটা স্পষ্ট যে, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হলে আপামর ভারতবাসীকে আগামী দিনেও চড়া দামে জ্বালানি ও রান্নার গ্যাস কিনতে হতে পারে।

আরও পড়ুন : রান্নার গ্য়াসে নয়া নিয়ম, কোড না বললে পাবেন না সিলিন্ডার ! শুরু হয়েছে কি ?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *