FIFA Football World Cup 2026: বিরাট সুখবর! ফ্রি-তে দেখুন বিশ্বকাপ ফুটবলের ম্য়াচ


নয়াদিল্লি: অপেক্ষার অবসান বলাই যায়। আজ থেকে শুরু হতে চলেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ (FIFA Football World Cup 2026)। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, নেমার, ইয়ামালদের ফুটবল দেখার জন্য রাত জাগার পালা শুরু। কিন্তু ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য সমস্যা দেখা গিয়েছে। কারণ ম্য়াচ দেখার ক্ষেত্রে পকেটের পয়সা খরচ করতে হবে। প্রথম দিকে আদৌ এই ম্য়াচ সম্প্রচার করা হবে কি না ভারতের মাটিতে, তা নিয়েই সংশয় দেখা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত টেলিভিশন ও অনলাইনে ম্য়াচ দেখার জন্য বিকল্প খুঁজে পাওয়া গিয়েছে। Zee 5 অ্য়াপে দেখা যাবে বিশ্বকাপের ম্য়াচ। কিন্তু তা দেখার জন্য তো মোটা টাকা খরচ করতে হবে। তাহলে?

চিন্তার কিছু নেই। ভারতীয় ফুটবল প্রেমীরা ফ্রি-তেও দেখতে পারবেন ফুটবল বিশ্বকাপের ম্য়াচ। তবে তার শর্ত রয়েছে। DD Sports বিশ্বকাপের ম্য়াচগুলো সম্প্রচার করার দায়িত্ব নিয়েছে। তবে এখানে একটি বিষয় জেনে নেওয়া প্রয়োজন তা হল সবগুলো ম্য়াচ দেখানো হবে না। আজ উদ্বোধনী ম্য়াচটি সরাসরি সম্প্রচার হবে। এরপর কোয়ার্টার ফাইনালের সব ম্য়াচগুলো দেখা যাবে। এরপর সেমিফাইনাল ও ফাইনালটি ফ্রি-তে দেখা যাবে সরকারি চ্যানেলে।

বাকি গ্রুপ পর্বের ম্যাচগুলোর পাশাপাশি রাউন্ড অব ৩২ ও রাউন্ড অব ১৬-এর ম্যাচ দেখতে হলে দর্শকদের হয় টিভিতে ইউনাইট ৮ স্পোর্টস চ্যানেল নিতে হবে, নয়ত অনলাইনে লাইভস্ট্রিমের মাধ্যমে দেখার জন্য Zee 5-এর সাবস্ক্রিপশন কিনতে হবে।

এরই মধ্য়ে স্পেন না কি আগামী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে চলেছে, এমনটা খবর ভেসে আসছে। একজন স্বনামধন্য পরিসংখ্যানবিদ (স্ট্যাটিস্টিশিয়ান)-এর নেতৃত্বে একটি গবেষণা দল এমন একটি মডেল তৈরি করেছে, যা পুরনো ডেটা সংগ্রহ করে জানায় যে, আগামীদিনে কী হতে পারে । এই মডেল অনুযায়ী, স্পেনের দল ১৬ বছর পর আবারও চ্যাম্পিয়ন হতে চলেছে । গতবার লিওনেল মেসির আর্জেন্তিনা বিশ্বকাপ জিতেছিল । এবারও কি খেতাব ধরে রাখতে পারবেন মেসিরা? কৌতূহল তীব্র । তবে এআই জানাচ্ছে, আর্জেন্তিনা নয়, এবার চ্যাম্পিয়ন হতে পারে স্পেন ।

শতাংশের বিচারেও এই AI মডেলটি জানিয়ে দিয়ছে যে স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ১৪.২ শতাংশ । অনেক বিশেষজ্ঞও দাবি করেছেন যে, এবার স্পেন বাজিমাত করতে পারে, কারণ গত চার বছরে এই দলের ফর্ম দুর্দান্ত ছিল। এআই অনুযায়ী, ইংল্যান্ড এবং ফ্রান্সের বিজয়ী হওয়ার সমান (১২.৪) সম্ভাবনা রয়েছে ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *