লস অ্যাঞ্জেলস: দীর্ঘ প্রতিক্ষার অবসান। অবশেষে রাত পোহালেই বিশ্বকাপে (FIFA World Cup 2026) মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা (Argentina Football Team)। প্রতিপক্ষ আফ্রিকার শক্তিধর দল আলজিরিয়া। সেই ম্যাচের আগে দলের মহাতারকা অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi) থেকে শুরু করে তরুণ তুর্কি নিকো প্যাজ়, একাধিক খেলোয়াড়ের ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। তবে আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনির দাবি প্রথম ম্যাচের আগে তাঁর দল শান্ত রয়েছে এবং সবকিছু ঠিকঠাকই রয়েছে।
দলের তিন তারকার ফিটনেস নিয়ে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে আপডেট দিলেন বিশ্বজয়ী কোচ। মেসির পেশিতে হালকা টান ছিল, হুলিয়ান আলারেজ়ে গোড়ালিতে চোট ছিল এবং আর গোলরক্ষম মার্তিনেজ়ের মধ্যমায় চিড় ধরেছিল। তবে স্কালোনি জানিয়ে দিলেন এমি মার্তিনেজ়, লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ়, তারকা ত্রয়ীর সকলেই ফিট এবং বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামার জন্য প্রস্তুত।
সাংবাদিক সম্মলেনে স্কালোনিকে বলতে শোনা যায়, ‘সকলেই লিও মেসিকে মাঠে খেলতে দেখতে চান। ওঁ শুধু আর্জেন্তাইন নন, গোটা ফুটবলবিশ্বের সকলকেই উচ্ছ্বসিত করেন। ওর বিভিন্ন সময়ে শারীরিক পরিস্থিতি যেমনই হোক না কেন, ও এখানে দলের জন্য উপস্থিত থেকেছে সবসময় এবং এবারেও আগের থেকে অনেক বেশি করে উপলব্ধ থাকবে।’
তিনি আরও বলেন, ‘এমিলিয়ানোর ক্ষেত্রে বলব, ওঁ ভাল আছে এবং কালকের ম্য়াচের জন্য উপলব্ধ রয়েছে। গতকাল ও তার আগের দিন ও যেভাবে অনুশীলন করেছে, তেমন করলে নিঃসন্দেই ও ম্যাচে শুরু থেকে খেলবে। হুলিয়ানের গোড়ালিতে সমস্যা ছিল। তবে ও সুস্থ হয়ে উঠেছে এবং কালকের জন্যও আমাদের হয়ে মাঠ নামতে প্রস্তুত।’
স্কালোনি জানান কেবল দলের লেফট ব্যাক নিকোলাস তালিয়াফিকোর পরিস্থিতি খানিকটা খতিয়ে দেখতে হবে, তাও তিনি যদি অনুশীলনে যোগ দেন, তবে দলের কারুরই কোনওরকম চোট সমস্যা নেই।
আর্জেন্তিনা আলজিরিয়ার বিরুদ্ধে ম্য়াচের পর অস্ট্রিয়া আর জর্ডনের বিরুদ্ধে নিজেদের পরবর্তী দুই ম্যাচ খেলতে মাঠে নামবে। তবে সবার আগে প্রথম ম্যাচ জিতে শুরুটা ভাল করতে তৎপর তিন বারের বিশ্বজয়ী দল এবং তাঁর কোচ। সেই লক্ষ্যে আলজিরিয়া যে কড়া চ্যালেঞ্জ জানাতে চলেছে, তা কিন্তু বলাই বাহুল্য।
Chess Grandmaster | পশ্চিমবঙ্গের দাবার মুকুটে যোগ হল নতুন পালক, দেশের ৯৫তম গ্র্যান্ডমাস্টার হলেন কলকাতার আরণ্যক ঘোষ
