কলকাতা: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় হলুদ সতর্কতা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলছে দফায় দফায় বৃষ্টি। উইক এন্ডে বাড়বে বৃষ্টি, চলবে মঙ্গলবার পর্যন্ত। প্রবল বৃষ্টি, বাজ পড়ে কলকাতা বিমানবন্দরে আহত ২। এমিরেটসের ফ্লাইট থেকে মালপত্র নামানোর সময় বজ্রপাতে আহত ২ গ্রাউন্ড স্টাফ।
এদিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় হলুদ সতর্কতা জারি। ২-৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। দিনভর দফায় দফায় চলবে বৃষ্টি। আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস।
প্রবল বৃষ্টিতে জল জমেছে কলকাতার বিভিন্ন এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর কলকাতা পুরসভায়। খোলা হয়েছে কনফারেন্স রুম, চলছে মনিটারিং।
আরও পড়ুন, কলকাতা বিমানবন্দরে ভয়ঙ্কর দুর্ঘটনা, বাজ পড়ে গুরুতর আহত ২ গ্রাউন্ড স্টাফ
কলকাতার একাধিক রাস্তায় স্ট্যান্ড বাই মোডে রাখা হয়েছে সাকশন মেশিন। বেশি জল জমলে তা নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পাম্পের ব্যবস্থাও করা হয়েছে। আপাতত গোটা বিষয়টাতেই নজরদারি চালাচ্ছেন পুরসভার কমিশনার স্মিতা পান্ডে।
তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের সমতল ও পাহাড়। রাতভর বৃষ্টিতে ফুঁসছে বালাসন নদী। কার্শিয়ঙের দুধিয়ায় ভাঙল অস্থায়ী সেতু। সেতু ভেঙে পড়ায় আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিকের। কার্শিয়াঙের মাহানতির কাছে, ১১০ নম্বর জাতীয় সড়কের কাছে রাস্তায় নেমেছে ধস। এ বাদেও পাহাড়ের একাধিক ছোট-বড় ধস নেমেছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে।
গত বছরের অক্টোবরে দুর্যোগে বিধ্বস্ত হয় উত্তরবঙ্গ। প্রবল বৃষ্টি, জলের তোড়ে ভেসে যায় একাধিক সেতু। রাস্তা, সেতু পুনর্নিমাণের কাজ শুরু হয়। গত ১০ অক্টোবর থেকে শুরু হয় প্রায় ৫৪ কোটি টাকার এই অস্থায়ী ব্রিজ নির্মাণের কাজ। সিমেন্ট পাইপ, পাথর দিয়ে শুরু হয়েছিল ব্রিজের নির্মাণ। প্রায় ৪৬৮ মিটারের এই ব্রিজ তৈরিতে মোট ১৩২টি হিউম পাইপ ব্যবহার করা হয়েছিল।
Goutam Deb | শিলিগুড়ির মেয়র পদ থেকে পদত্যাগ গৌতম দেবের | ABP Ananda LIVE
