Success Story: ঝুপড়ি থেকে সিভিল সার্ভিস, প্রথম চেষ্টাতেই ক্র্যাক UPSC-র পরীক্ষা, হলেন IRS অফিসার


নয়া দিল্লি: এপিজে আবদুল কালাম বলেছিলেন, “স্বপ্ন চিন্তায় রূপান্তরিত হয়, আর চিন্তা থেকে কাজের জন্ম হয়।” ফলে অদম্য ইচ্ছাশক্তি থাকলে বিশেষ ভাবে সক্ষম মানুষও পর্বত চড়তে পারেন। যেমন হাঙ্গেরির কারোলি তাকাস। ঠিক এই জায়গা থেকেই জন্ম হয় একাধিক রূপকথার আখ্যানের। আর উম্মুল খেরের জীবনকাহিনি এমনই এক সংগ্রাম, অধ্যবসায় ও সাফল্যের গল্প। টানটানির সংসারে শুধু আর্থিক অনটন নয়, উম্মুলের ছিল বিরল হাড়ের রোগও। আর সেই সব কিছুকে হারিয়ে দিতে উম্মুল জড়িয়ে ধরেছিলেন পড়াশোনাকেই।

আরও পড়ুন: কোনও বিনিয়োগ না করেই ১০ লক্ষ টাকা কীভাবে হতে পারে ১ কোটি?

উম্মুলের কথায়, তিনি অস্টিওজেনেসিস ইমপারফেক্টা (Osteogenesis Imperfecta) বা Fragile Bone Disorder-এ আক্রান্ত ছিলেন। এই রোগে হাড় অত্যন্ত ভঙ্গুর হয়ে যায় এবং সহজেই ভেঙে যেতে পারে। জীবনের একটা বড় সময় প্লাস্টারেই কাটাতে হয়েছিল তাঁকে। শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও পড়াশোনার প্রতি তাঁর আগ্রহ কমেনি।

আর্থিক সমস্যার কারণে জীবনের একটা বড় সময় উম্মুল কাটিয়েছেন দিল্লির হজরত নিজামুদ্দিন এলাকার একটি ঝুপড়ি বস্তিতে। পরিবারের আর্থিক দায়িত্বে সাহায্য করতে স্কুলে পড়ার সময় থেকেই তিনি অন্য শিশুদের টিউশন পড়ানো শুরু করেন। আর এই কঠিন পরিস্থিতিই তাঁকে পরিশ্রম, দায়িত্ববোধ এবং নিজের লক্ষ্যে স্থির থাকার শিক্ষা দেয়।

আরও পড়ুন: ৩৫ বছর বয়সে ২৫ লক্ষ টাকা সঞ্চয়? সমবয়সীদের তুলনায় কতটা এগিয়ে আপনি?

উম্মুল পড়াশোনার খরচ এবং সময়ের ভারসাম্য বজায় রাখতে নিজের পছন্দের ক্লিনিক্যাল সাইকোলজির পরিবর্তে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় বা JNU-তে International Studies বেছে নেন। পড়াশোনার সময় তিনি JRF Fellowship-ও পান, যা তাঁকে আর্থিকভাবে সহায়তা করে এবং UPSC প্রস্তুতিতে মনোযোগ দেওয়ার সুযোগ তৈরি করে।

দৃঢ় সংকল্প ও নিয়মিত প্রস্তুতির মাধ্যমে উম্মুল প্রথম প্রচেষ্টাতেই UPSC Civil Services Examination-এ সফল হন। এরপর তিনি ২০১৭ ব্যাচের Indian Revenue Service বা IRS অফিসার হিসেবে নির্বাচিত হন।

চলাফেরার জন্য প্রায় ১০ বছর পায়ে ভারী প্লাস্টিকের ব্রেসেস ব্যবহার করতে হয়েছিল তাঁকে। তাঁর বক্তব্য অনুযায়ী, সেই ব্রেসেসের কারণে তাঁর ত্বকে ক্ষত ও প্রচণ্ড ব্যথা হলেও তিনি কলেজে যাওয়া এবং পড়াশোনা চালিয়ে গিয়েছেন।

উম্মুল খেরের কাহিনি দেখায়, প্রতিকূল পরিস্থিতি জীবনের পথ কঠিন করে দিতে পারে, কিন্তু লক্ষ্য, শৃঙ্খলা ও ধারাবাহিক প্রচেষ্টা মানুষকে নিজের পথ তৈরি করার সুযোগ দেয়। শারীরিক সীমাবদ্ধতা, আর্থিক সংকট এবং কঠিন বাস্তবতার মধ্যেও পড়াশোনাকে আঁকড়ে ধরে প্রথম চেষ্টায় UPSC-তে সাফল্য তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *